TRENDING:

শক্তি বাড়িয়ে 'শক্তিমান' নিম্নচাপ, শনিবার থেকেই টানা তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, মাটি পুজোর বাজার!

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে রবিবার থেকে।
advertisement
1/7
শক্তিশালী নিম্নচাপ, শনিবার থেকে টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, মাটি পুজোর বাজার
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে শনিবার সকাল থেকে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত
advertisement
2/7
শনি-রবিবার বৃষ্টি মানেই মাটি হবে পুজোর বাজার! স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের! শেষ মুহূর্তের পুজোর বাজার কীকরে করবেন? চিন্তায় ক্রেতারাও।
advertisement
3/7
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে রবিবার থেকে। রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষত, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দুই জেলায়।
advertisement
4/7
তুমুল বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঝড় ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে।
advertisement
5/7

6/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টি হবে।
advertisement
7/7
কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। যাঁরা বর্তমানে সমুদ্রে আছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
শক্তি বাড়িয়ে 'শক্তিমান' নিম্নচাপ, শনিবার থেকেই টানা তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, মাটি পুজোর বাজার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল