TRENDING:

Kolkata Weather Update: ঘণ্টা খানেকের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, সাবধানে থাকার নির্দেশ

Last Updated:
আজও উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
1/9
ঘণ্টা খানেকের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, সাবধানে থাকার নির্দেশ
*সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি চলছে। লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
2/9
*কলকাতায় মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, এমনই পূর্বাভাস।
advertisement
3/9
*গত দু’দিন বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আজ, সোমবার, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল, রবিবার, বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৭.২ মিলিমিটার।
advertisement
4/9
*চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি  রাজ্যে। আজও উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
advertisement
5/9
*তুলনামূলকভাবে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। মঙ্গল ও বুধবার  বৃষ্টি কিছুটা কমবে । ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷ 
advertisement
6/9
*উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টি কিছুটা কম হবে অর্থাৎ হালকা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাতে বুধবার বৃষ্টি বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই চার জেলাতে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
advertisement
7/9
*দক্ষিণ-পশ্চিম রাজস্থানে ঘুনাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের উপর দিয়ে জয়সালমির, কোটা, গুনা, ওমরিয়া, পেন্ড্রা রোড ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশেও রয়েছে আরও একটি ঘূনাবর্ত।
advertisement
8/9
আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানা, গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে। আগামী ৪/৫ দিন ভারী বৃষ্টি হতে পারে, কঙ্কন, গোয়া, ঘাট এলাকা, মধ্য মহারাষ্ট্র, মুম্বই এলাকা, এছাড়াও ছত্রিশগড় বিদর্ভ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/9
*২৮ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানাতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ জুলাই পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Weather Update: ঘণ্টা খানেকের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, সাবধানে থাকার নির্দেশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল