TRENDING:

Kunal Ghosh On Mukul Roy: ‘উনি তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক, পাল্টেছে অনেক পরে’- মুকুলের প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের

Last Updated:
Kunal Ghosh On Mukul Roy কুণাল ঘোষের স্মৃতিচারণায় অনেক কথা উঠে এল, ‘‘আরও পরে মুকুলদা অসুস্থ। মনেপ্রাণে চেয়েছি, সেরে উঠুক। ওর ছেলে শুভ্রাংশুর সঙ্গে আমার টুকটাক যোগাযোগ থাকে। মুকুলদাকে দেখতেও গেছি। শুভ্রাংশু ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’’
advertisement
1/5
‘তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক,পাল্টেছে অনেক পরে’-মুকুলের প্রয়াণে স্মৃতিচারণ কুণালের
কলকাতা: রবিবার গভীর রাতে মুকুল রায়ের প্রয়াণের খবর আসতেই নানা মহল থেকে শোকজ্ঞাপন শুরু হয়েছে৷ দীর্ঘ সময়ের তৃণমূলের বিশ্বস্ত সৈনিক থেকে বিজেপি হয়ে ফের তৃণমূল৷ বর্ণময় এক রাজনৈতিক কেরিয়ার তাঁর৷ তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি অবশ্য তাঁর শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে কীভাবে মুকুল রায় তাঁর রাজনৈতিকভাবে ক্ষতিসাধন করতে চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গও এড়িয়ে যাননি৷
advertisement
2/5
কুণাল ঘোষ নিজের শোকবার্তায় বলেছেন,  ‘‘মুকুল রায় প্রয়াত, চিরশান্তিতে থাকুক। দীর্ঘকাল চিনি। সাংবাদিক হিসেবে বা পরে রাজনৈতিক সহকর্মী হিসেবে। একটা সময়ে মমতাদির পরম অনুগত। দলের কঠিন সময়েও তৃণমূলভবন আগলে পড়ে থাকত। কর্মীদের সময় দিত। দিদির নির্ভরযোগ্য স্তম্ভ ছিল। বাংলা চিনত। পরে সময়ের সঙ্গে বদল। আমার রাজনৈতিক উচ্চাশা ছিল না। তবু, রজ্জুতে সর্পভ্রম করে আমাকে বধ করার দরকার মনে করেছিল। আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে খাদের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার মূল কারিগর ছিল মুকুলদা।’’
advertisement
3/5
নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিনি আরও লেখেন, ‘‘আমাকে, আমার ঘনিষ্ঠদের যা বলেছিল, ধ্রুবসত্য ধরেছিলাম। কঠিনতম দিনে ক্রমশ বুঝেছি রাজনীতির খেলা। পরে মুকুলদা তখন বিজেপিতে, আমাকে নানা কথা বলে আবার কাছে টেনে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল। আমার বাড়িতে এসেছে একাধিকবার, আমি না বলায় আমার এলাকার ভাই, বন্ধুদের বুঝিয়েছে। বলেছে, 'অমুক অমুক ' কারণে এই পার্টি করা যাবে না। কুণাল চলে আসুক। আন্তরিকভাবে আমাকে ওর সঙ্গে নতুন দলে নিয়ে যাওয়ার জন্য বুঝিয়েছে। আমি বলেছি, সব বুঝলাম, কিন্তু দল ছাড়ব না, দলের ভেতরেই নিজেকে প্রমাণের চেষ্টা করে যাব।’’
advertisement
4/5
তিনি লিখেছেন, ‘‘আরও পরে মুকুলদা অসুস্থ। মনেপ্রাণে চেয়েছি, সেরে উঠুক। ওর ছেলে শুভ্রাংশুর সঙ্গে আমার টুকটাক যোগাযোগ থাকে। মুকুলদাকে দেখতেও গেছি। শুভ্রাংশু ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’’
advertisement
5/5
‘‘মুকুলদা একজন দক্ষ রাজনৈতিক কর্মী ছিল। ওর সঙ্গে কিছু মুহূর্ত মনে থাকবে। ওর কেন্দ্রীয় মন্ত্রিত্বের আগের রাতে দিল্লির বাড়ির সামনের গাছের তলার আলোচনা এবং দিদির ঘরের দরজা নক করে আরও অনুরোধ ; কিংবা কালিম্পংএ শীতের রাতে আমি আর মুকুলদা রুম হিটার কোলে নিয়ে জেগে গল্প, এরকম বেশ কিছু মুহূর্ত আছে। ওর প্রতি আমার রাগ, অভিমান আছে। কিন্তু ওর বৈশিষ্ট্যগুলো অস্বীকার করব কেন? ও আমার ক্ষতি করার কারিগর। অনেক পরেও সিবিআইকে কত বড় মিথ্যা বয়ান দিয়ে আমাকে আরও ফাঁসানোর চেষ্টা করেছে, আমি দেখেছি, আমি জানি, ঈশ্বর আছেন। কিন্তু ও তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক, পাল্টেছে অনেক পরে। তবে, আমার মতে কারণ যাই হোক, ওর তৃণমূল ছাড়াটা মস্ত ভুল। তৃণমূলে ও একটা বড় নাম। দলবদলের জটিল আবর্তে সম্মান ও গুরুত্বটা হারিয়ে ফেলেছিল। আজ ওর বিদায়ের মুহূর্তে সুন্দর কিছু স্মৃতি মনে থেকে যাক। বাকি পর্যালোচনা চলতে থাকবে।’’
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kunal Ghosh On Mukul Roy: ‘উনি তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক, পাল্টেছে অনেক পরে’- মুকুলের প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল