TRENDING:

Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি, ছেড়ে দিলেন মামলাই! কলকাতা হাইকোর্টে বিরাট কাণ্ড! কোন মামলায় কী হল জানেন?

Last Updated:
Kalyan Banerjee: নিয়ম অনুযায়ী মামলার ফাইল যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। শুনানির জন্য বেঞ্চ তৈরি করে দেবেন তিনি।
advertisement
1/8
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি, ছেড়ে দিলেন মামলাই! হাইকোর্টে বড় কাণ্ড
কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের সিবিআই মামলা, ভোট পরবর্তী অশান্তি মামলায় হাইকোর্টে অস্বস্তিতে ২ পুলিশ কর্মী। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। যে কারণে মামলাই ছেড়ে দিলেন বিচারপতি ঘোষ।
advertisement
2/8
জামিন ভাগ্য অধরা রয়ে গেল ইন্সপেক্টর ও হোমগার্ডের। এরপর নিয়ম অনুযায়ী মামলার ফাইল যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। শুনানির জন্য বেঞ্চ তৈরি করে দেবেন তিনি।
advertisement
3/8
ভোট পরবর্তী হিংসার মামলায় এক পুলিশকর্মী এবং এক হোমগার্ডের গ্রেফতারির ঘটনায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবারের মধ্যে সিবিআইকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
advertisement
4/8
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সম্প্রতি একটি অতিরিক্ত চার্জশিট জমা করেছে সিবিআই। গ্রেফতার হয়েছেন পুলিশকর্মী রত্না সরকার এবং হোম গার্ড দীপঙ্কর দেবনাথ। তাঁরা দু’জনেই এখন জেলবন্দি রয়েছেন। গত মঙ্গলবার হাইকোর্টে তাঁদের জামিনের আবেদনের শুনানি হয়।
advertisement
5/8
সেখানে সিবিআইয়ের আইনজীবী রিপোর্ট জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চান। তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, হঠাৎ করে চার বছর পরে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এখন হেফাজতে রাখতে সময় চাওয়া হচ্ছে। দু’পক্ষের বক্তব্য শুনে আদালত জানায়, চার দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
advertisement
6/8
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট-পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির অভিজিৎ খুন হন।
advertisement
7/8
পরিবারের অভিযোগ, ফলপ্রকাশের পরেই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল। পরে হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
advertisement
8/8
সম্প্রতি ওই মামলায় ইনস্পেক্টর রত্না এবং হোমগার্ড দীপঙ্করের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে নিম্ন আদালত মন্তব্য করেছিল, ‘‘রক্ষকই ভক্ষক হয়ে গেলে সমাজের কী হবে?’’ পরে গত সোমবার তাঁদের জামিনের আর্জি জানিয়ে হাই কোর্টে আবেদন করা হয়। আর শুক্রবার মামলাই ছেড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি, ছেড়ে দিলেন মামলাই! কলকাতা হাইকোর্টে বিরাট কাণ্ড! কোন মামলায় কী হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল