IMD West Bengal Weather: ঝেঁপে আসছে...! রাজ্যের ১১ জেলায় বৃষ্টির হুঁশিয়ারি জারি করল আবহাওয়া দফতর! ভিজবে কলকাতা? আবহাওয়ার আপডেট দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD West Bengal Weather: হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প! বসন্তের শুরুতেই আবহাওয়ার ব্যাপক রদবদল রাজ্যজুড়ে! একাধিক সিস্টেমের জেরে মুহূর্তে বদলাচ্ছে আবহাওয়ার মুড। পূর্বাভাস মতোই আজ থেকে শুরু হতে চলেছে বৃষ্টি। ভিজবে কি কলকাতা? কী পূর্বাভাস কোন জেলায়? জানুন আপডেট!
advertisement
1/11

আচমকা ব্যাপক রদবদল রাজ্যের আবহাওয়ায়। শীত শেষে বসন্ত পা দিতে না দিতেই আসছে বৃষ্টি। আবহাওয়ার সর্বশেষ আপডেট বলছে ভিজতে চলেছে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গই। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের পাশাপাশি জলীয় বাষ্প এন্ট্রি নিচ্ছে বাংলার আবহাওয়ার খেলায়। আর তাতেই মেগা ভোলবদল আকাশের।
advertisement
2/11
তাপমাত্রার তারতম্যে সকালের দিকে স্থানীয়ভাবে কুয়াশার সম্ভাবনা। দুপুরের পর থেকে আকাশ ক্রমশ মেঘলা হওয়ার সম্ভাবনা। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই বসন্তে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আজ থেকেই মেঘলা আকাশ থাকবে রাজ্যের একাধিক অংশে।
advertisement
3/11
বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি বাড়বে। রাজ্যের ১০ থেকে ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/11
আজ ও কাল ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
5/11
মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে।
advertisement
6/11
হালকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
7/11
সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ উধাও। আজ ও কাল মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
advertisement
8/11
কলকাতার আবহাওয়া:সকালে থেকে আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে শহরে।
advertisement
9/11
হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে। মঙ্গলবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমতে পারে; কিন্তু রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
advertisement
10/11
কলকাতার তাপমাত্রা:আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
11/11
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।