TRENDING:

IMD Weather Update: তীব্র গরমের দিন শুরু! ২৪ ঘণ্টায় ঘাম ছোটাবে আবহাওয়া, বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট

Last Updated:
IMD Weather Update: দোল-হোলিতেও তীব্র গরম থেকে মুক্ত ছিল বাংলা। তবে সুখের দিন প্রায় শেষ। গরমে নাভিঃশ্বাস কবে থেকে? তাপমাত্রা কত বাড়বে এই সপ্তাহে? রইল ওয়েদার আপডেট...
advertisement
1/6
তীব্র গরমের দিন শুরু! ২৪ ঘণ্টায় ঘাম ছোটাবে আবহাওয়া, বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট
★দোল-হোলিতেও তীব্র গরম থেকে মুক্ত ছিল বাংলা। বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাসও ছিল। কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? রইল আপডেট...
advertisement
2/6
★বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি। রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
★দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/6
★রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মঙ্গল এবং বুধবারেও।
advertisement
5/6
★উত্তরবঙ্গে বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিঙে। বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দু'দিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে।
advertisement
6/6
★কলকাতায় রাতের তাপমাত্রা বাড়বে আগামী দু'দিন। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও নিচে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু'দিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: তীব্র গরমের দিন শুরু! ২৪ ঘণ্টায় ঘাম ছোটাবে আবহাওয়া, বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল