TRENDING:

IMD Weather Update: কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি খেলা বাংলার আকাশে। উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? কালবৈশাখীর সতর্কতা আট জেলায়।
advertisement
1/7
কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? বড় আপডেট
★সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি খেলা বাংলার আকাশে। উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? আপডেট এল আলিপুর আবহাওয়া দফতর থেকে।শুক্রবার বাংলার উপকূলের সমুদ্রে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের, তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
2/7
★২১ মার্চ শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কালবৈশাখীর সতর্কতা আট জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগের আশঙ্কা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। দক্ষিণবঙ্গের ৮ জেলায় এই দুর্যোগের সম্ভাবনা।
advertisement
3/7
★কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
advertisement
4/7
★উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/7
★২২ মার্চ শনিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে দক্ষিণবঙ্গের ৪ জেলায় এই দুর্যোগের সম্ভাবনা। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও হতে পারে বৃষ্টি।
advertisement
6/7
★কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
advertisement
7/7
★উত্তরবঙ্গের চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি সব জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। (রিপোর্টার -- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল