TRENDING:

IMD Weather Update: বৃষ্টির দিন শেষ নাকি এখনও আরও বাকি? ওয়েদারের লেটেস্ট খবর কী? জানুন আবহাওয়ার খবর

Last Updated:
IMD Weather Update: তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। বৃষ্টি হবে কোন কোন জেলায়?
advertisement
1/7
বৃষ্টির দিন শেষ নাকি এখনও আরও বাকি? ওয়েদারের লেটেস্ট খবর কী? জানুন আবহাওয়ার খবর
★কখনও রোদ, কখনও বৃষ্টি। কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া? আপডেট দিলেন সোমনাথ দত্ত, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/7
★নিম্নচাপ সরে ছত্তিশগড়ে। নিম্নচাপের টানে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে। ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরে।এর ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে।
advertisement
3/7
★তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
advertisement
4/7
★উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং-সহ ওপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি তার সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে।
advertisement
5/7
★বৃষ্টি ও দমকা বাতাস বইবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। শনিবার থেকে বৃষ্টি কমবে; বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
6/7
★দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি রবিবার পর্যন্ত। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস।
advertisement
7/7
★শনি ও রবিবার-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ-সংলগ্ন জেলা গুলিতে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: বৃষ্টির দিন শেষ নাকি এখনও আরও বাকি? ওয়েদারের লেটেস্ট খবর কী? জানুন আবহাওয়ার খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল