TRENDING:

IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপট বাড়লেই শীত, বাংলায় কবে থেকে শীতের কামড়? দিনক্ষণ জানিয়ে আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: আবহাওয়া দফতরের বড় আপডেট। নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। শীত কবে? জানুন
advertisement
1/7
উত্তুরে হাওয়ার দাপট বাড়লেই শীত, বাংলায় কবে থেকে শীতের কামড়? দিনক্ষণ জেনে নিন
★বাতাসে শীত-শীত আমেজ ভরপুর না এলেও, আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমেছে। শীত কবে পুরোপুরি ঢুকছে বাংলায়? বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।
advertisement
2/7
★আবহাওয়া দফতরের বড় আপডেট। নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। ১৪ নভেম্বরের পর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। নভেম্বরের শেষে নয়; নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে রাজ্যে।
advertisement
3/7
★আবার নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এ সপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি তা কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে আবহাওয়া দফতরের।
advertisement
4/7
★দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/7
★রবিবার জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হতে পারে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।
advertisement
6/7
★উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
advertisement
7/7
★কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপট বাড়লেই শীত, বাংলায় কবে থেকে শীতের কামড়? দিনক্ষণ জানিয়ে আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল