TRENDING:

IMD Weather Forecast: সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বদল! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরবঙ্গেও ঝড়ের আশঙ্কা! কবে থেকে বাড়বে বৃষ্টি? জেনে নিন

Last Updated:
বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় কবে বৃষ্টির প্রকোপ? কী জানাচ্ছে হাওয়া অফিস?
advertisement
1/5
সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বদল! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরবঙ্গেও ঝড়ের আশঙ্কা! কবে থেকে বাড়বে বৃষ্টি? জেনে নিন
অন্বেষা ভট্টাচার্য, আবহাওয়াবিদ- আলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে এই সপ্তাহে। রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। ফের ঝড়-বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে।
advertisement
2/5
রবিবার ও সোমবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিঃমিঃ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।বুধবার ও বৃহস্পতিবার উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
3/5
কালবৈশাখীর সতর্কতা বেশ কিছু জেলাতে। আজ ও কাল কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং হুগলি জেলার কিছু অংশে। শিলাবৃষ্টি ও হতে পারে।
advertisement
4/5
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হওয়া বইতে পারে।
advertisement
5/5
পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে আবার ঝড়বৃষ্টি বাড়বে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Forecast: সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বদল! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরবঙ্গেও ঝড়ের আশঙ্কা! কবে থেকে বাড়বে বৃষ্টি? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল