TRENDING:

IMD Bengal Weather Update: বর্ষশেষে ফের বৃষ্টি রাজ‍্য? শীতের দেখা মিলবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
IMD Bengal Weather Update: শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত নয়। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। কলকাতায় ১৫ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রির কাছে নামতে পারে তাপমাত্রা।
advertisement
1/7
বর্ষশেষে ফের বৃষ্টি রাজ‍্য? শীতের দেখা মিলবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস
উত্তরবঙ্গে ঘন কুয়াশায় বর্ষবরণ। আজও দুই জেলায় দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী দুই দিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বিভিন্ন জেলাতে।
advertisement
2/7
শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত নয়। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। কলকাতায় ১৫ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রির কাছে নামতে পারে তাপমাত্রা।
advertisement
3/7
আজ মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। তবে জাঁকিয়ে শীত নয়।কলকাতা সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। বেলায় পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলো। কাল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
advertisement
4/7
দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বর্ষবরণে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। তবে নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
advertisement
5/7
কলকাতার তাপমাত্রা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
6/7
গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
7/7
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Bengal Weather Update: বর্ষশেষে ফের বৃষ্টি রাজ‍্য? শীতের দেখা মিলবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল