TRENDING:

21 July Tollywood: বিজেপির প্রাক্তন তারকা মুখ একুশের মঞ্চে! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে? বিস্ফোরক মন্তব্য সেই তারকার! কে জানেন তিনি? বিরাট চমক

Last Updated:
21 July Tollywood: একুশের মঞ্চে হাজির হয়েছিলেন ভরত কল থেকে শুরু করে সৌপ্তিক চক্রবর্তী, সোহেল দত্ত, রেজওয়ান রব্বানি শেখ, দেবলীনা কুমার, রিমঝিম মিত্ররা।
advertisement
1/6
বিজেপির প্রাক্তন তারকা মুখ একুশের মঞ্চে! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে? বিস্ফোরক মন্তব্য তারকার
তৃণমূলের একুশের সমাবেশে হাজির কাতারে কাতারে মানুষ। অন্যান্য বারের মতো এ বছরেও হাজির হয়েছেন বিনোদন দুনিয়ার অভিনেতা, অভিনেত্রীরাও।
advertisement
2/6
হাজির হয়েছিলেন ভরত কল থেকে শুরু করে সৌপ্তিক চক্রবর্তী, সোহেল দত্ত, রেজওয়ান রব্বানি শেখ, দেবলীনা কুমার, রিমঝিম মিত্ররা।
advertisement
3/6
কিন্তু যে দুজনকে নিয়ে এবারের একুশের সভায় সবচেয়ে বেশি আলোচনা হল তাঁরা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। কারণ এই দুজনেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। শ্রাবন্তী আবার গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন।
advertisement
4/6
অবশেষে বিজেপি ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। অন্যজনও অনেক দিন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সেই তিনিও এবার ২১ জুলাইয়ের মঞ্চে।
advertisement
5/6
প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের একাধিক মুখ উপস্থিত। সঙ্গে টেলিভিশন অভিনেতা, অভিনেত্রীরাও। আর সেই মুখেদের মধ্যে এবার দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রের।
advertisement
6/6
কিন্তু কেন বিজেপি ছেড়ে তৃণমূলের মঞ্চে? রূপাঞ্জনা অভিযোগ করেছিলেন, “বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।” আর তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে এসেই উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, “কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”
বাংলা খবর/ছবি/কলকাতা/
21 July Tollywood: বিজেপির প্রাক্তন তারকা মুখ একুশের মঞ্চে! কেন বিজেপি ছেড়ে তৃণমূলে? বিস্ফোরক মন্তব্য সেই তারকার! কে জানেন তিনি? বিরাট চমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল