Do you know: একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে এই সব জায়গা ছিনিয়ে নিয়েছিল ভারত! আটকানোর ক্ষমতা ছিল না...পরে ফিরিয়ে দেয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে নির্মম হত্যালীলা চালায় জঙ্গিরা৷ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরপরাধ পর্যটক৷ এরপরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়৷ যার মধ্যে একটি ছিল সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা৷ ভারতের সিদ্ধান্তের পরেই পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, তারা শিমলা চুক্তি বাতিল করছে। কী এই শিমলা চুক্তি? কেনই বা তা স্বাক্ষরিত হয়েছিল দুদেশের মধ্যে?
advertisement
1/5

2/5
১৯৭১ সালে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অনেকটাই ভিতরে ঢুকে গিয়েছিল। দখল করেছিল একটা বিরাট এলাকা৷ তখন ভারতীয় এমন অবস্থানে ছিল যে তারা সহজেই কর্তারপুর সাহিব বা পাক অধিকৃত কাশ্মীরের কিছুটা অংশ নিজের কাছে রেখে দিতে পারত। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও গত বৃহস্পতিবার বলেছেন যে, আমাদের কাছে PoK (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) আক্রমণ করে তা ভারতের সাথে যুক্ত করার সুবর্ণ সুযোগ রয়েছে। এতে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া হবে। তবে, পাশাপাশি তিনি জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত মতামত। এমন পরিস্থিতিতে ৫৪ বছর আগে (১৯৭১ সালের যুদ্ধ) সংঘটিত যুদ্ধের কথা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/5
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের ১৫,০১০ বর্গ কিমি দখল করে নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ভারত সে সময় দু’দিক থেকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছিল৷ একটি বর্তমান পাকিস্তানের দিকে এবং অন্যটি পূর্ব পাকিস্তানের দিকে, যা বর্তমানে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় ১৫,০১০ বর্গকিলোমিটার (৫,৭৯৫ বর্গমাইল) জমি দখল করে। ৯০,০০০ এরও বেশি পাকিস্তানি সৈন্যকে বন্দী করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শকরগড় তহসিল দখল করেছিল। এছাড়া, পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ গ্রামও দখল করেছিল ভারত৷
advertisement
4/5
১৯৭১ সালের যুদ্ধে পরাজয়ের পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো ১৯৭২ সালে একটি সমঝোতায় পৌঁছনোর জন্য শিমলায় আসেন। চুক্তি অনুসারে, ভারত পাকিস্তানের সকল যুদ্ধবন্দিকে মুক্তি দেয়। এর সাথে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে প্রবেশ করে যে সমস্ত জমি দখল করেছিল তা-ও ফিরিয়ে দেওয়া হয়। সেই সময় পাকিস্তানের যে জায়গাগুলো ভারত দখল করেছিল, সেগুলো হল-
advertisement
5/5
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শকরগড় তহসিলরাজস্থান সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ এলাকাপাক অধিকৃত কাশ্মীরের (POK) বালটিস্তান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ গ্রাম।১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নুব্রা উপত্যকার তুর্তুক গ্রাম।শিমলা চুক্তির পর, ভারত শুভেচ্ছার নিদর্শন হিসেবে সমস্ত জমি পাকিস্তানকে ফিরিয়ে দেয়।