‘আইন মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব’! শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
- Published by:Tias Banerjee
Last Updated:
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গত ১৮ মাস দেশ পরিচালনা করে আসছিল। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে এই নির্বাচন ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
1/7

মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। ২০২৪ সালের রক্তক্ষয়ী গণআন্দোলনের পর এই প্রথম নির্বাচিত সরকার গঠিত হল বাংলাদেশে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে শপথ নেন তিনি।
advertisement
2/7
প্রচলিত রীতির বাইরে গিয়ে এ বার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়, খোলা আকাশের নীচে। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এই অনুষ্ঠান হয়ে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় পুরো অনুষ্ঠান। তারেক রহমানের সঙ্গে একাধিক মন্ত্রিসভার সদস্যও শপথ নেন।
advertisement
3/7
শপথবাক্য পাঠ করে তারেক রহমান বলেন, “আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”
advertisement
4/7
এর আগে দিনেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র সাংসদরা তাঁকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন। ৬০ বছর বয়সি তারেক রহমান ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিপুল জয় এনে দেন বিএনপিকে।
advertisement
5/7
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে পায় ২০৯টি আসন। জোট হিসেবে বিএনপি পায় ২১২টি আসন। জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
advertisement
6/7
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গত ১৮ মাস দেশ পরিচালনা করে আসছিল। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে এই নির্বাচন ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
7/7
তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনৈতিক দিক থেকে এক বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। ১৭ বছর ব্রিটেনে নির্বাসিত থাকার পর গত ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ৩৫ বছর পর বাংলাদেশে কোনও পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন।