Muhammad Yunus: দায়িত্ব শেষ! সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের শপথের আগেই পদত্যাগ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার বাংলাদেশে নব নির্বাতিক সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান৷ তার আগে অন্তর্বর্তী সরকার ভেঙে দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস৷
advertisement
1/8

ঢাকা: দায়িত্ব শেষ! বাংলাদেশের অন্তর্বর্তিকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস৷ নব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষের কাছে গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করার আর্জি জানালেন তিনি৷
advertisement
2/8
ঢাকা: দায়িত্ব শেষ! বাংলাদেশের অন্তর্বর্তিকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন মুহাম্মদ ইউনূস৷ নব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষের কাছে গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করার আর্জি জানালেন তিনি৷
advertisement
3/8
ছাত্র বিক্ষোভের জেরে ২০২৪ সালের অগাস্ট মাসে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের পতন হলে এবং তিনি দেশ ছাড়লে স্বেচ্ছা নির্বাসন শেষ করে দেশে ফেরেন ইউনূস৷ হাসিনা সেই সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন৷
advertisement
4/8
বাংলাদেশের তখন উত্তাল পরিস্থিতি৷ তুঙ্গে রাজনৈতিক অস্থিরতা৷ সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন মুহাম্মদ ইউনূস৷
advertisement
5/8
সেই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ‘এক মহান স্বাধীনতার দিন’ বলে উল্লেখ করেছিলেন তিনি৷ সেই সময় ইউনূস বলেছিলেন, ‘‘কী যে আনন্দের দিন ছিল!পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা সেইসময় আনন্দাশ্রু বিসর্জন করেছিলেন৷ এক শয়তানের হাত থেকে দেশকে মুক্ত করেছে দেশের ছাত্র-যুবরা৷’’
advertisement
6/8
শেখ হাসিনার পদত্যাগের দেড় বছর পরে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন৷ ১৩ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠ আসনজয়ী বিএনপি সরকার গড়ার কথা ঘোষণা করে৷ মঙ্গলবার বিএনপি-র তারেক রহমানের শপথগ্রহণ৷ শপথ নেবেন মন্ত্রিসভার অন্য সদস্যেরাও৷ তারপরেই তারেককে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হবে৷ তার আগে সোমবার রাতেই নিজ পদ থেকে সরে দাঁড়ালেন ইউনূস৷ ছবি- এপি
advertisement
7/8
তারেক রহমানের দল জয়ী হওয়ার পরে ইউনূস বলেছলেন, ‘‘মানুষ, ভোটাররা, রাজনৈতিক দলগুলি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেকেই দুর্দান্ত এক নজির স্থাপন করেছেন৷ ভবিষ্যতের প্রত্যেক নির্বাচনের জন্য এই নির্বাচনকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা যাবে৷’’ ছবি-এপি
advertisement
8/8
বিএনপি চেয়ারম্যান বছর ষাটের তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সে হওয়া কোনও প্রথম প্রধানমন্ত্রী৷ এই সাধারণ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২১২টিতেই জয়ী হয়েছে তাঁর দল৷