TRENDING:

Muhammad Yunus News: লজ্জা লজ্জা! ক্ষমতা ছাড়ার দুদিন আগে নিজের জন্য এ কী করেছেন ইউনূস! অবাক গোটা বাংলাদেশ, কী করেছেন জানেন?

Last Updated:
Muhammad Yunus News: বাংলাদেশে গঠিত হয়েছে নতুন সরকার। কিন্তু ক্ষমতা ছাড়ার আগে নিজের জন্য বড় কাজ করে গিয়েছেন প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
advertisement
1/7
লজ্জা লজ্জা! ক্ষমতা ছাড়ার দুদিন আগে নিজের জন্য এ কী করেছেন ইউনূস! অবাক গোটা বাংলাদেশ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু দিন আগে গোপনে নিজেকে ‘ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পার্সন’ (ভিভিআইপি) ঘোষণা করে গিয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিষয়টি সরকারি গেজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশের কারণে বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
advertisement
2/7
অথচ সরকারের জারি করা সমস্ত গেজেট আর্কাইভ এবং প্রতিদিন আপডেট করার কথা। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা বেষ্টনীতে থাকার জন্য প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনূস এই কাজ করেছেন বলে সূত্র জানিয়েছে।
advertisement
3/7
জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়। পান্না বর্তমানে জনপ্রশাসন মন্ত্রকে সংযুক্ত রয়েছেন।
advertisement
4/7
গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। আইনের ২(ক) ধারায় বলা হয়েছে, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থাৎ কোনও বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং এই আইনের উদ্দেশে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত অন্য কোনও ব্যক্তিকে এই সুবিধা দিতে পারে।
advertisement
5/7
উল্লেখ্য, আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপ্রধানদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা প্রদান করা হয় না, যতক্ষণ না তাদের ভিভিআইপি ঘোষণা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভার্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে। তবে যে প্রতিষ্ঠান থেকে পাঠানো হয় তারা যদি ওয়েবসাইটে প্রকাশ করতে নিষেধ করেন তাহলে প্রকাশ করা হয় না।
advertisement
6/7
এখানেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাহিদা অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়নি। কোন গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে, আর কোনটি হবে না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট দফতরের বলেও জানান তিনি।
advertisement
7/7
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ইউনূস প্রায় ১৮ মাস থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Muhammad Yunus News: লজ্জা লজ্জা! ক্ষমতা ছাড়ার দুদিন আগে নিজের জন্য এ কী করেছেন ইউনূস! অবাক গোটা বাংলাদেশ, কী করেছেন জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল