TRENDING:

Muhammad Yunus News: 'প্রথম সেফ এক্সিট'! নতুন সরকার আসতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের সহকারী! ইউনূস যাচ্ছেন কোথায়, এবার কোন পদে জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Muhammad Yunus News: নির্বাচনের ফল আসার ঠিক পরপরই তার দেশত্যাগের বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে এবং সামালোচনা দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকে।
advertisement
1/7
'প্রথম সেফ এক্সিট'! নতুন সরকার আসতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের সহকারী! ইউনূস যাচ্ছেন কোথায়?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর নিয়ে শনিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলেছে।
advertisement
2/7
নির্বাচনের ফল আসার ঠিক পরপরই তার দেশত্যাগের বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে এবং সামালোচনা দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। একে অন্তর্বর্তী সরকারে থাকা কারও 'প্রথম সেফ এক্সিট' বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
advertisement
3/7
যদিও চলমান বিতর্কের মধ্যেই শনিবার রাতে নিজের দেশ ছাড়া নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তৈয়্যব। যেখানে তিনি লিখেছেন, গত সপ্তাহে কর্মক্ষেত্র থেকে 'আনুষ্ঠানিক বিদায়' নিয়েছেন। আবার 'ছুটি চেয়ে যথাযথভাবে পরিবারের কাছে' যাচ্ছেন উল্লেখ করে দেশে ফেরার জন্য 'রিটার্ন টিকিট' কাটার কথাও একই স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। এর আগে, তার অধীনে থাকা মন্ত্রকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সে বিষয়ে কোনও ফয়সালা না করে হুট করে তার দেশ ছাড়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
4/7
আর তৈয়্যবের দেশ ছাড়ার পরই যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে, তা হল, মুহাম্মদ ইউনূস এবার কী করবেন? তিনি কি দেশ ছেড়ে চলে যাবেন বিদেশে? নাকি থাকবেন নিজের দেশের মাটিতেই?
advertisement
5/7
বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও রয়েছেন।
advertisement
6/7
মুহাম্মদ ইউনূস নিজে জানিয়েছেন, এর পর তিনি ডিজিটাল হেল্‌থকেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। সেই কাজ এগিয়ে নিয়ে যেতে চান।
advertisement
7/7
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে প্রধান উপদেষ্টা পদের মেয়াদ শেষ হওয়ার পর মহম্মদ ইউনূস নাকি রাষ্ট্রপতি হবেন। তবে রাষ্ট্রপতি হওয়ার পথে জটিলতা রয়েছে অনেক। ইউনূস আগেই জানিয়েছিলেন, তিনি সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আগের কাজে ফিরে যাবেন। গ্রামীণ ব্যাঙ্ক বা অন্য কোনও সমাজসেবা মূলক কাজে যুক্ত হতে পারেন তিনি। ফলে আপাতত বাংলাদেশ না ছাড়লেও ইউনূস যে রাজনীতির মূল স্রোতের বাইরেই থাকবেন আপাতত, তা একপ্রকার স্পষ্ট।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Muhammad Yunus News: 'প্রথম সেফ এক্সিট'! নতুন সরকার আসতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের সহকারী! ইউনূস যাচ্ছেন কোথায়, এবার কোন পদে জানেন? শুনে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল