TRENDING:

Iran Strikes Qatar Al-Udeid Base: একটা মিসাইলেই শেষ! কাতারে আমেরিকার ‘নার্ভ সেন্টার’ ধ্বংস করে দিল ইরান! এবার কি সর্বাত্মক যুদ্ধ?

Last Updated:
Iran Strikes Qatar Al-Udeid Base: কাতারের আমেরিকার ওই বেসের ল্যাবরেটরিতে বড়সড় ক্ষতি রয়েছে৷
advertisement
1/8
একটা মিসাইলেই শেষ!কাতারে আমেরিকার ‘নার্ভ সেন্টার’ ধ্বংস করে দিল ইরান!এবার সর্বাত্মক যুদ্ধ?
দোহা: একটা মিসাইলই কি বদলে দেবে মধ্য প্রাচ্যের এই সামরিক সঙ্কট? বন্ধ করে দেবে ইরান এবং আমেরিকা-ইজরায়েলের সংঘাত? কাতারের আল-উদেইদ বেস, যাকে গালফ দেশগুলির মধ্যে মার্কিন বেস-এর ‘নার্ভ সেন্টার’ বলা যায়, তাকেই ধসিয়ে দিয়েছে ইরানের একটা মাত্র মিসাইল৷
advertisement
2/8
কাতারের মধ্যপ্রাচ্যের আল-উদেইদ বেস-এ থাকা এই রাডার সিস্টেম গালফ এলাকায় থাকা আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে দামী রেডার সিস্টেম৷ U.S. Space Force’s AN/FPS-132 (Block 5) Ballistic Missile Early Warning Radar System শত্রুদের ছোঁড়া মিসাইলকে দক্ষতার সঙ্গে মাঝ আকাশেই শনাক্ত এবং ধ্বংস করতে সাহায্য করতে পারে৷
advertisement
3/8
এই রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়ার অর্থ, গালফ রিজিয়নে আমেরিকাকে কার্যত ‘অন্ধ’ করে দেওয়া৷ এই রেডার সিস্টেম তৈরি করতে আমেরিকার খরচ হয়েছে প্রায় ১.১ বিলিয়ন ডলার৷ স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে , কাতারের ওই বেসের ল্যাবরেটরিতে ভারী ক্ষতি রয়েছে৷
advertisement
4/8
কাতারের প্রতিরক্ষা মন্ত্রকেরর তরফে খবরটি নিশ্চিত ভাবে জানিয়ে বলা হয়েছে, মার্কিন সেনা বেসে মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ গত মঙ্গলবার ৩ মার্চ, আমেরিকার এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সিস্টেমে হামলা চালিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল৷ তাতে এয়ার বেসের ভাল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
5/8
কাতার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি মাত্র ব্যালিস্টিক মিসাইলই আল-উদেইদ এয়ার বেসে হামলা চালিয়েছে৷ প্রথমে বলা হচ্ছিল, একটা-দু’টো ইরানীয় মিসাইলকে মাঝ আকাশেই নষ্ট করে দিয়েছে৷ কিন্তু, পরে জানানো হয়, একটি মিসাইল সমস্ত প্রতিরক্ষা বলয় পার করে নির্ভুল ভাবে লক্ষ্যভেদ করে আমেরিকার রেডার সিস্টেমকে প্রায় তছনছ করে দিয়েছে৷
advertisement
6/8
শুধুমাত্র কাতারের আল-উদেইদ বেসেই নয়, আমেরিকার ইরাক, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, ওমান জর্ডন, বাহারাইন, সৌদি আরবের একাধিক মার্কিন সেনা ঘাঁটিকে টার্গেট করেছে ইরান৷
advertisement
7/8
আল-উদেইদে AN/FPS-132 রাডার হারিয়ে যাওয়াকে পেন্টাগনের জন্য ‘চোখ বন্ধ করে’ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এই রাডার বিভিন্ন স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রাথমিক রাডার হাব হিসেবে কাজ করে৷ যা মার্কিন যুক্তরাষ্ট্র চার দশক ধরে কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করেছে।
advertisement
8/8
এই রাডার সিস্টেম ছিল গালফ রিজিয়নে আমেরিকার ‘স্নায়ু কেন্দ্র’ অর্থাৎ, ‘নার্ভ সেন্টার’৷ এখান থেকে তথ্য সরবরাহ না করলে, মার্কিন সামরিক বাহিনীকে টার্গেট করে আসা কোনও মিসাইলকেই কেউ বাধা দিতে পারবে না৷ তবে আমেরিকার ক্ষতির পরিমাণ কয়েকশো গুণ বেড়ে যেতে পারে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Strikes Qatar Al-Udeid Base: একটা মিসাইলেই শেষ! কাতারে আমেরিকার ‘নার্ভ সেন্টার’ ধ্বংস করে দিল ইরান! এবার কি সর্বাত্মক যুদ্ধ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল