India Pakistan Relation: ভারতের ম্যাপই স্পষ্ট করল সব...পাকিস্তানকে কড়া বার্তা? ইসলামাবাদের তোষামোদিতে ভিজল না আমেরিকা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জম্মু ও কাশ্মীরের গোটাটাই, সাথে আকসাই চিন৷ ভারতীয় ভূখণ্ডের ম্যাপে গোটাটাই রাখল আমেরিকা৷ ইসলামাবাদকে স্পষ্ট বার্তা৷
advertisement
1/6

ওয়াশিংটন: জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান তা অস্বীকার করলেও এবার সেই কথা স্বীকার করে নিল বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র৷
advertisement
2/6
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির মূল বিষয়গুলিকে হাইলাইট করে ওই পোস্ট করা হয়েছে মার্কিন ট্রেড রিপ্রেজেনটেটিভ (USTR)-এর তরফে৷ পোস্টে একটি মানচিত্রের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘গাছের বাদাম এবং শুকনো শস্য থেকে, লাল জোয়ার এবং তাজা এবং প্রক্রিয়াজাত ফল, মার্কিন-ভারত চুক্তি অনুসারে আমেরিকার বাজারে প্রবেশাধিকার প্রদান করবে৷’
advertisement
3/6
আমেরিকা ইঙ্গিত দিয়েছে যে, আমেরিকান নেতৃত্ব ভারতের রাজনৈতিক মানচিত্রের সঙ্গে একমত, বাস্তবতাকে সমর্থন করে এবং ভিত্তিহীন আঞ্চলিক দাবি সমর্থন করে না।
advertisement
4/6
আমেরিকার এহেন ইঙ্গিত ইসলামাবাদের পক্ষে যথেষ্টই অপমানজনক৷ কারণ, সম্প্রতি আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার যথেষ্ট চেষ্টা-চরিত্র করছিল পাকিস্তানের আসিম মুনির৷ এমনকি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও মার্কিন প্রেসিডেন্ডের ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষায় একাধিকবার ওয়াশিংটনে গিয়েছেন৷
advertisement
5/6
২০২০ সাল থেকে পাকিস্তান একটি নতুন ম্যাপ বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করে৷ যেখানে জম্মু ও কাশ্মীর, লাদাখের একাংশ এবং জুনাগড়, মানাভাদার এবং গুজরাতের স্যর ক্রিক লাইনকে নিজেদের বলে দাবি করেছে৷ ভারত অবশ্য এই সবক’টি এলাকাকেই নিজের বলে জানিয়ে নস্যাৎ করেছে পাকিস্তানের দাবি৷
advertisement
6/6
২০২৩ সালের অগাস্টে, বেজিং একটি আপডেট করা ‘স্ট্যান্ডার্ড মানচিত্র’ প্রকাশ করে যেখানে অরুণাচল প্রদেশ, যাকে তারা দক্ষিণ তিব্বত হিসেবে উল্লেখ করেছিল এবং ১৯৬২ সালের যুদ্ধের সময় চিন কর্তৃক দখলকৃত আকসাই চিনকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছিল ওই মানচিত্রে। সেই মানচিত্রও ভারত নস্যাৎ করেছে৷