TRENDING:

Iran vs US Ceasefire: পুরোপুরি থেমে যাবে যুদ্ধ? মধ্যস্থতা হবে পাকিস্তানে! ইরান-মার্কিন যুদ্ধ বিরতির ১০ দিক কী কী

Last Updated:
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছে আমেরিকা। মূলত হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে ইরান রাজি হওয়ায় এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই উত্তেজনার মধ্যেই হঠাৎ সামনে আসে যুদ্ধবিরতির সিদ্ধান্ত। চলুন, এই যুদ্ধবিরতির ১০টি গুরুত্বপূর্ণ দিক এক নজরে দেখে নেওয়া যাক।
advertisement
1/6
পুরোপুরি থেমে যাবে যুদ্ধ?  মধ্যস্থতা হবে পাকিস্তানে! ইরান-মার্কিন যুদ্ধ বিরতির ১০ দিক কী কী
ইরানের উপর আক্রমণ চালানোর ক্ষেত্রে দুই সপ্তাহের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আমেরিকা। মূলত ইরানের হরমুজ প্রণালী খোলার বিষয়ে রাজি হওয়ার ক্ষেত্রেই এই যুদ্ধ বিরতিতে সম্মতি জানিয়েছে ট্রাম্প প্রশাসন।এই সিদ্ধান্ত সামনে এসেছে ইরানের সভ্যতা ধ্বংস হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু, তারপরেই যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। জেনে নেওয়া যাক যুদ্ধবিরতির মোট ১০টি বিষয় জেনে নেওয়া যাক
advertisement
2/6
১ সাময়িক যুদ্ধবিরতিদু'সপ্তাহের যুদ্ধ বিরতি জারি করেছে আমেরিকা। ট্রাম্প এই বিষয়টিকে দুই পক্ষের যুদ্ধ বিরতি বলেই আখ্যা দিয়েছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ এখনই শেষ নয়।
advertisement
3/6
২ দর কষাকষির তুরুপের তাস হরমুজ প্রণালীআমেরিকার প্রধান দাবি ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। বিশ্বজুড়ে ২০% তেল সরবরাহের প্রধান পথ হিসাবে ব্যবহার হয় ওই পথ।৩ ইরান যুদ্ধ এখনই বন্ধ করেনিইরান শর্তহীনভাবে কোনও সামরিক অভিযান এখনই বন্ধ করার পক্ষে নয়। এই প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছি বলেন, "যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ হয় তাহলে আমরা আমাদের প্রতিরোধ করতে পারি।"
advertisement
4/6
৪ দুই পক্ষের কথোপকথন শুরু হতে পারে ইসলামাবাদেদুই পক্ষের মার্কিন-ইরান সংঘর্ষ বিরতির মাঝে সমঝোতার কথোপকথন শুরু হতে পারে ইসলামাবাদে।এই প্রসঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক প্রধান আসিম মুনিরের অনুরোধে আমি আজ রাতে ইরানে হামলা চালালাম না।"
advertisement
5/6
ইরানের ১০ দফা শান্তির দাবি ইরানের এই দাবিতে সাময়িক নয়, সম্পূর্ণ যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে। একইসঙ্গে ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন-সহ একাধিক দেশে হামলা চালানো বন্ধ করা। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়া। ইরানের যে সকল সম্পত্তি বাজেয়াপ্ত আছে তা ফেরত দেওয়া। এবং ইরানে যা ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দেওয়াও শামিল আছে। এই শান্তি চুক্তিতে ইরান আর কোনও ভাবে ইরান কোনও ভাবে পরমাণু অস্ত্র বানাবে না বলা হয়েছে। ৬ ভাষাগত সমস্যা ইরানের ফারসি এবং আমেরিকার ইংরাজির ১০ দফা দাবিতে ভাষাগত সমস্যা দেখা দিয়েছে। সংবাদসংস্থা এপি অনুযায়ী, ফারসি ভাষা অনুযায়ী, 'অ্যাকসেপটেন্স অফ এনরিচমেন্ট' পরমাণু প্রোগ্রামের বিষয়টি ইংরাজিতে উল্লেখ করা নেই।
advertisement
6/6
সামরিক কার্যকলাপ বন্ধ নেইযুদ্ধবিরতি হলেও কোনওভাবেই সামরিক কার্যকলাপ বন্ধ রাখছে না কোনও পক্ষই।ইরানের সামরিক কার্যকলাপে কিছুটা হলেও দেরি হচ্ছেইরানের সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা ইতিমধ্যেই সমস্ত বাহিনীকে গুলি চালানো থেকে বিরত থাকতে বলেছে।যুদ্ধের মূল সমস্যা আজও অমীমাংসিত, উত্তেজনা থামার ইঙ্গিত নেইআন্তর্জাতিক স্তরে ইরানের সঙ্গে আমেরিকার কথোপকথন হলেও।নিউ ইয়র্ক টাইমস সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পরমাণুর বিষয়টি এখনও স্পষ্ট নয়।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran vs US Ceasefire: পুরোপুরি থেমে যাবে যুদ্ধ? মধ্যস্থতা হবে পাকিস্তানে! ইরান-মার্কিন যুদ্ধ বিরতির ১০ দিক কী কী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল