TRENDING:

Donald Trump to Strike Iran: চলতি সপ্তাহের শেষেই ইরানে ‘অ্যাটাক’? ডোনাল্ড ট্রাম্পের ইশারা পেলেই হামলা..মধ্য প্রাচ্য সাজছে সেনা বহরে

Last Updated:
ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সেনা এবং যুদ্ধ সরঞ্জাম সাজাতে শুরু করে দিয়েছে আমেরিকা৷ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সঙ্কেত পেলেই হামলা৷ তেমনটাই খবর সূত্রের৷
advertisement
1/8
চলতি সপ্তাহের শেষেই ইরানে ‘অ্যাটাক’? ডোনাল্ড ট্রাম্পের ইশারা পেলেই হামলা
চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শেষ সিদ্ধান্ত নেওয়া বাকি৷ সূত্র মারফত এমনই কথা জানতে পেরেছে CNN৷
advertisement
2/8
রিপোর্ট অনুযায়ী, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এ সপ্তাহের শেষে যে কোনও রকম সেনা অভিযানের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে৷ প্রসঙ্গত, দিন কয়েক ধরেই মধ্য প্রাচ্যে সেনা এবং যুদ্ধ সরঞ্জাম বাড়াতে দেখা গিয়েছে আমেরিকাকে৷
advertisement
3/8
CNN জানিয়েছে, একটি সূত্র মারফত জানতে পারা গিয়েছে যে, ট্রাম্প ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে এবং বিপক্ষে উভয় যুক্তিই দিয়েছেন। উপরন্তু, তিনি উপদেষ্টা এবং মিত্রদের সঙ্গেও পরিস্থিতি জরপ করার চেষ্টা করছেন৷ এ বিষয়ে কোন পদক্ষেপ করা আদর্শ হবে সে বিষয়ে আলোচনা চলছে৷
advertisement
4/8
বুধবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকা এবং ইজরায়েল ইরানের বিরুদ্ধে খুব শীঘ্রই বড় কোনও সামরিক অভিযানে নামতে পারে৷ আর এবারের অভিযান ২০২৫ সালের মার্কিন-ইরান সংঘাতের ১২ দিনের চেয়ে অনেক বড় হবে বলে মনে করা হচ্ছে৷ এবার যুদ্ধ শুরু হলে তা কয়েক সপ্তাহ ব্যাপী চলতে পারে বলে আশঙ্কা৷
advertisement
5/8
ইরানের ভবিষ্যৎ পারমাণবিক পরিকল্পনার উপরে বিশেষ জোর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তেহরান অর্থপূর্ণ সহাবস্থানে না এলে সামরিক অভিযান অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন ট্রাম্প৷
advertisement
6/8
তাহলে কি সত্যিই ইরানে হামলা চালাবে আমেরিকা? বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন যে, ইরান ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ তার আলোচনার অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে৷ যদিও লিভিট জানিয়েছিলেন, ‘‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সময়সীমা নির্ধারণ করব না৷ ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য অনেক কারণ এবং যুক্তি থাকতে পারে৷’’ তাই হামলা চালানোর আগে ট্রাম্প ‘প্রথমে এবং সর্বাগ্রে’ তাঁর জাতীয় নিরাপত্তা দলের পরামর্শের উপরে নির্ভর করছেন৷
advertisement
7/8
এর মধ্যেই আগামী ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল সফরে যাবেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও৷ সেখানে ইরান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷
advertisement
8/8
তবে এত বড় অভিযান করার জন্য মার্কিন কংগ্রেসের সমর্থন অবশ্য প্রয়োজন ট্রাম্পের৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন মার্কিন প্রতিনিধি ট্রাম্পের এই পরিকল্পনার পক্ষে তাঁদের সমর্থন প্রকাশ করেছেন৷ ধারণা করা হচ্ছে যে ইরানের উপর হামলার সম্ভাবনা ৯০ শতাংশ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump to Strike Iran: চলতি সপ্তাহের শেষেই ইরানে ‘অ্যাটাক’? ডোনাল্ড ট্রাম্পের ইশারা পেলেই হামলা..মধ্য প্রাচ্য সাজছে সেনা বহরে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল