Bolivia Air Force Plane Crash: টেক অফের পরেই বিপত্তি ! টাকার বান্ডিল ভর্তি বিমান ভেঙে পড়ল বলিভিয়ার হাইওয়েতে, মৃত ১৫
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bolivian Air Force Plane Carrying Banknotes Crashes In El Alto: সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেইসব ছবি-ভিডিওতে দেখা গিয়েছে লা পাজ সংলগ্ন এল অল্টো শহরে একের পর এক গাড়িতে প্রথমে ধাক্কা মারে বিমানটি তারপর শেষ পর্যন্ত কাছের একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি।
advertisement
1/5

বলিভিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনা। রাজধানী লা পাজ শহরের কাছেই ভেঙে পড়ল বিমান ৷ অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, ব্যাঙ্কের টাকা নিয়ে যাচ্ছিল ওই কার্গো বিমানটি। একটি হাইওয়ের উপর ভেঙে পড়েছে এই বিমানটি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাড়ির। রাস্তায় ছড়িয়ে পড়ে প্রচুর টাকা। (Photo: AP)
advertisement
2/5
যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁরা সকলেই বিমানে ছিলেন নাকি হাইওয়ের উপর গাড়ির ভিতর ছিলেন তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। লা পাজ বিমানবন্দরের কাছে হাইওয়ের উপর ভেঙে পড়েছে ওই কার্গো বিমানটি। আহত হয়েছেন প্রচুর মানুষ। (Photo: AP)
advertisement
3/5
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হাইওয়ের উপর মুখ থুবড়ে পড়ার পর দুমড়ে যাওয়া গাড়িগুলিকে সঙ্গে নিয়েই বেশ কিছু দূর এগিয়ে যায় বিমানটি। তত ক্ষণে তাতে আগুন ধরে গিয়েছে। (Photo: AP)
advertisement
4/5
দমকলবাহিনী বিমানের আগুন নিবিয়ে উদ্ধারের কাজ শুরু করে। তবে তত ক্ষণে অনেকে বিমানের আশপাশে জড়ো হয়ে ছড়িয়ে থাকা নোট কুড়োতে শুরু করে দিয়েছেন। স্থানীয় প্রশাসন তাঁদের সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। (Photo: AP)
advertisement
5/5
বলিভিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সদ্য ছাপানো বিপুল পরিমাণে নোট বোঝাই করা এই বিমানটি যাচ্ছিল অন্য শহরে। কিন্তু টেক অফের পরই লা পাজের কাছে, এল অল্টো শহরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে বিমানটি। (Photo: AP)