TRENDING:

Bangladesh News: ইউনূসের বাড়ির বাইরে হঠাৎ তুমুল বিক্ষোভ...জলকামান, সাউন্ড গ্রেনেড! ভোটের আগে উত্তাল ঢাকা

Last Updated:
আর ছ’দিন পরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন৷ শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরে এই প্রথম নির্বাচন হবে পড়শি দেশে৷ তার আগেই আজ, শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারেরক মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনূসের বাইরের বাইরে তুমুল বিক্ষোভ৷
advertisement
1/5
ইউনূসের বাড়ির বাইরে হঠাৎ তুমুল বিক্ষোভ...জলকামান, সাউন্ড গ্রেনেড! ভোটের আগে উত্তাল ঢাকা
সাধারণ নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি৷ তার আগেও অশান্ত বাংলাদেশ৷ শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনুসের বাড়ির বাইরে বিক্ষোভ ঘিরে উত্তাল হল ঢাকার রাজপথ৷ চলল জলকামান৷ সাউন্ড গ্রেনেড৷
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের প্রায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ নোবেলজয়ীর সরকারি বাসভবনের বাইরে তখন ধুন্ধুমার কাণ্ড৷ মোতায়েন ভারী সংখ্যক পুলিশবাহিনী৷
advertisement
3/5
বিক্ষোভ চলাকালীন মুহম্মদ ইউনূস তাঁর বাসভবনে ছিলেন কি না, সে বিষয়ে অবশ্য কোনও তথ্য পাওয়ার যায়নি৷ এবিষয়ে জারি করা হয়নি কোনও সরকারি বিবৃতি৷
advertisement
4/5
নবম জাতীয় পে স্কেল কার্যকর করার দাবি ঘিরে এদিনের এই বিক্ষোভ হয় বলে স্থানীয় সূত্রের খবর৷ জানা গিয়েছে, শুক্রবার সকালে শহিদ মিনারের সামনে জমায়েত করেন বিক্ষোভকারীরা৷ যমুনা পর্যন্ত হয় মিছিল৷ দ্রুত সরকারি গেজেট প্রকাশ করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷
advertisement
5/5
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন৷ গত বছর জুলাই বিপ্লবের পরে ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷ তারপরে অন্তর্বর্তিকালীন দায়িত্ব দেওয়া হয় নোবেলজয়ী মুহম্মদ ইউনূসকে৷ তারপরে, নির্বাচিত সরকার গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh News: ইউনূসের বাড়ির বাইরে হঠাৎ তুমুল বিক্ষোভ...জলকামান, সাউন্ড গ্রেনেড! ভোটের আগে উত্তাল ঢাকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল