TRENDING:

Bangladesh Election: অক্সফোর্ডের প্রাক্তনী, সোশ্যাাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী... তবুও হেরে গেলেন বাংলাদেশের আলোচিত প্রার্থী তাসমিন! কোন অঙ্কে হল ভরাডুবি?

Last Updated:
Bangladesh Election Tasnim Jara: মাঠে নেমে প্রচারের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন সমাজমাধ্যমকে। তরুণ এই প্রার্থীকে নিয়ে সমাজমাধ্যমও যথেষ্ট সরগরম ছিল। ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনও দলের ছায়া ছাড়াই ফুটবল প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাসনিম৷
advertisement
1/8
হেরে গেলেন বাংলাদেশের আলোচিত প্রার্থী তাসমিন! কোন অঙ্কে ভরাডুবি হল অক্সফোর্ডের প্রাক্তনীর
সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচনে তিনি শুরু থেকেই ছিলেন আলোচিত প্রার্থী৷ নির্বাচনী প্রচারেও ভিন্ন ধারা বজায় রেখেছিলেন অক্সফোর্ডের প্রাক্তনী তাসনিম জারা৷ তবে নির্দল প্রার্থী হয়ে একা লড়াই করেও শেষমেশ হেরে গেলেন তিনি৷
advertisement
2/8
প্রথমে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-তে যোগ দিয়েছিলেন তাসনিম জারা৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপির হয়ে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু পরে এনসিপি জামাতের সঙ্গে জোট বাঁধলে তিনি দলত্যাগ করেন৷ ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনও দলের ছায়া ছাড়াই ফুটবল প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাসনিম৷ Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
3/8
জেতা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে জিততে না পারলেও বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ঢাকা ৯ নম্বর আসনে তাসনিম পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন তিনি। Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
4/8
যত ভোট পড়েছে, তার প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ওই কেন্দ্রে জিতেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। এই আসন থেকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
5/8
তবে বাংলাদেশের এবারের অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন তিনি৷ অন্যান্য প্রার্থীদের মতো মাইক নিয়ে ভাষণ দিয়ে প্রচার নয়৷ নির্বাচনের প্রচারেও অন্যধারা বেছে নিয়েছিলেন এই চিকিৎসক৷ Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
6/8
মাঠে নেমে প্রচারের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন সমাজমাধ্যমকে। তরুণ এই প্রার্থীকে নিয়ে সমাজমাধ্যমও যথেষ্ট সরগরম ছিল। নেট মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যাও প্রচুর৷ তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ৭২ লাখ। ফলে তাঁর জয় নিয়েও তৈরি হয়েছিল আশা৷ Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
7/8
পাশাপাশি তাঁর চিকিৎসক পরিচয় নিয়েও পড়শি দেশে উৎসাহ ছিল তুমুল৷ স্বাস্থ্যসচেতনতামূলক ভিডিয়ো পোস্ট করে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তাসনিম। তিনি ইংল্যান্ডের ন্যাশনাল হেল্‌থ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক। Image Credit- Dr. Tasnim Jara FB
advertisement
8/8
তাসনিম জারার জন্ম ঢাকা শহরে, ১৯৯৪ সালে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এর পর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘এভিডেন্স বেসড হেল্‌থ কেয়ার’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন ঢাকা মেডিক্যাল কলেজেই। জুনিয়র ডাক্তার হিসাবে। Image Credit- Dr. Tasnim Jara FB
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Election: অক্সফোর্ডের প্রাক্তনী, সোশ্যাাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী... তবুও হেরে গেলেন বাংলাদেশের আলোচিত প্রার্থী তাসমিন! কোন অঙ্কে হল ভরাডুবি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল