TRENDING:

Tui Amar Hero Serial: সময় পাল্টাতেই বোঝা গিয়েছিল, শেষই হচ্ছে রুবেল-মোহানার 'তুই আমার হিরো' সিরিয়াল!

Last Updated:
Mohana Maity-Rubel Das: শনিবার হয়ে গেল 'তুই আমার হিরো'র শেষদিনের শুটিং। এদিন শুটিং সেটে যেন একরাশ মন খারাপের আবহাওয়া।
advertisement
1/6
সময় পাল্টাতেই বোঝা গিয়েছিল, শেষই হচ্ছে রুবেল-মোহানার 'তুই আমার হিরো' সিরিয়াল!
শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুই আমার হিরো'। জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি সিরিয়াল ‘তুই আমার হিরো’। শাক্য ও আরশির গল্প প্রথম থেকেই সকলের মনে ধরেছিল৷ মুখ্য চরিত্রে রুবেল দাস ও মোহনা মাইতি৷ প্রায় এক বছর ধরে চলেছে এই ধারাবাহিক৷ শুরুর দিকে দশের মধ্যে টিআরপি দৌড়ে থাকলেও, পরে দিকে তা লিস্টের বাইরেই চলে যায়৷ ফলে চাপ বাড়তে থাকে৷
advertisement
2/6
টাইম স্লটও বদলে ফেলা হয়৷ সচরাচর কোনও ধারাবাহিকের স্লট পাল্টে গেলে মনে করা হয় সেই ধারাবাহিকটি হয়ত শেষের মুখে৷ ‘তুই আমার হিরো’ সেই পথেই হাঁটল৷ গত বছর ১০ মার্চ মাসে শুরু হয় এই ধারাবাহিক৷ প্রায় এক বছর চলার পর শেষ হল এর যাত্রা। শ্রীজিৎ রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনায় শুরু হয়েছিল এই মেগা। আপাতত শাক্য ও আরশির গল্প শেষ হতে চলেছে৷
advertisement
3/6
ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় একটি পোস্ট করেছেন যেখানে ধারাবাহিকের প্রায় প্রত্যেক কলাকুশলীদের একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। শুধু তাই নয়, একটি বিশাল বড় পিচবোর্ডে ধারাবাহিকের পোস্টারের নিচে প্রত্যেককে সই করতেও দেখা যায়।
advertisement
4/6
এইভাবেই হাসি কান্নায় শেষ হল শেষ দিনের শ্যুটিং। ছবি ও ভিডিয়ো পোস্ট করে অনুরাধা লেখেন, ‘তুই আমার হিরো অবশেষে শেষ হল। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনওভাবে। অনেক ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।’
advertisement
5/6
শনিবার হয়ে গেল 'তুই আমার হিরো'র শেষদিনের শুটিং। এদিন শুটিং সেটে যেন একরাশ মন খারাপের আবহাওয়া। তবে মুখে হাসি নিয়ে পরিচালকের নির্দেশনায় শুটিং করছেন সকলে। শুটিং শেষ হলেও এখন বেশ কিছুদিন চলবে এই মেগা।
advertisement
6/6
প্রসঙ্গত, জি বাংলার পর্দায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই তালিকায় রয়েছে 'কমলা নিবাস' ও 'সাতপাকে বাঁধা'। অন্যদিকে আসছে আরও এক নতুন ধারাবাহিক। এবার এক একা মায়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরবে এই চ্যানেল। ধারাবাহিকের নাম 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tui Amar Hero Serial: সময় পাল্টাতেই বোঝা গিয়েছিল, শেষই হচ্ছে রুবেল-মোহানার 'তুই আমার হিরো' সিরিয়াল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল