TRENDING:

কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যু, বুকে পাথর নিয়েই ২৪ ঘণ্টার মধ্যে অভিনেতা হাজির শ্যুটিং ফ্লোরে!

Last Updated:
এতটাই কঠিন হল অভিনেতাদের জীবন৷ ব্যক্তিগত জীবনে যতই দুঃখকষ্ট থাকুক, ক্যামেরা রোল শুরু হলেই একেবারে অন্য মেজাজে চলে আসতে হয় তাঁদের৷ সেখানে নিজের ব্যক্তিগত আবেগের কোনও জায়গাই নেই৷
advertisement
1/6
কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যু,বুকে পাথর নিয়ে ২৪ঘণ্টার মধ্যে তিনি হাজির শ্যুটিংএ
▪️মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টাও পার হল না, শ্যুটিং ফ্লোরে এলেন অভিনেতা কাঞ্চন মল্লিক৷ শ্যুটিং ডেট এবং সময় সব আগে থেকেই ঠিক ছিল৷ কিন্তু তার মধ্যেই ঘটে গেল চরম অঘটন৷ তবে মায়ের মৃত্যু শোক সঙ্গী করেই ছেলে ফিরলেন অভিনয়ে৷
advertisement
2/6
▪️পেশাদার অভিনেতা বোধহয় একেই বলে! নিজের ব্যক্তিগত আবেগকে পেছনে ফেলে ক্যামেরার সামনে সাবলীল থাকা, এই হল এক অভিনেতার জীবন৷ যা করে দেখালেন কাঞ্চন৷
advertisement
3/6
▪️শনিবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় কাঞ্চনের মায়ের৷ কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য হয় তাঁর৷ ইন্ডাস্ট্রিতে কাঞ্চনের খুব কাছের বন্ধু অভিনেতা রুদ্রনীল, পরমব্রত সহ অনেকে উপস্থিত ছিলেন৷ Photo Courtesy: Facebook
advertisement
4/6
▪️তবে রবিবার ছিল কাঞ্চনের একটি শ্যুটিং৷ সেটা ক্যানসেল করেননি অভিনেতা৷ বুকে পাথর রেখেই সেই ওয়েব সিরিজের শ্যুটিং-এ ডায়মন্ডহারবার গেলেন কাঞ্চন৷ Photo Courtesy: Facebook
advertisement
5/6
▪️এমনই বেদনাদায়ক সময়ের কথা নিজের ফেসবুকে তুলে ধরেছেন বন্ধু রুদ্রনীল৷ তিনি লিখেছেন, 'একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেংগে পড়ল কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে,মানুষকে হাসাবার দায়িত্বে সে আজ সকাল থেকে শুটিং ফ্লোরে।যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু'। Photo Courtesy: Facebook
advertisement
6/6
▪️এই হল অভিনেতার জীবন৷ নিজের জীবনের অনুভূতিগুলিকে মেকআপের মধ্যে ঢেকে শুধু অভিনয় করা! তাই তো কথায় বলে দ্য শো মাস্ট গো অন৷ যতই বিরহ আসুক না কেন, সবকিছুকে দূরে সরিয়ে ক্যামেরার সামনে নিপুনভাবে সংলাপ বলতে হবে অভিনেতাকে৷ সেখানে কোনও রকমভাবে ধরা পড়তে পারবে না তাঁর ব্যক্তিগত জীবনের আবেগ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যু, বুকে পাথর নিয়েই ২৪ ঘণ্টার মধ্যে অভিনেতা হাজির শ্যুটিং ফ্লোরে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল