TRENDING:

Shreya Ghoshal Mother Birthday: মায়ের মতোই দেখতে তাঁকে! জন্মদিনে মায়ের পুরনো ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

Last Updated:
সেই ছোটবেলা থেকেই তাঁর কণ্ঠের জাদু ধীরে ধীরে সকলের নজরে আসতে থাকে। এবং এই যাত্রায় তাঁর মা ছিলেন শ্রেয়ার সঙ্গী৷
advertisement
1/6
মায়ের মতোই দেখতে তাঁকে! জন্মদিনে মায়ের পুরনো ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল
মায়ের জন্মদিন বলে কথা, বিশেষ পোস্ট শ্রেয়া ঘোষালের৷ মা তাঁর জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ একই সঙ্গে মায়ের বহু পুরনো ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন বলিউডের জনপ্রিয় গায়িকা৷
advertisement
2/6
শ্রেয়ার মা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্যে স্নাতকোত্তর (post-graduate) ডিগ্রিধারি এবং শ্রেয়ার সঙ্গীত জীবনের অন্যতম অনুপ্রেরণা ও শক্তি। শ্রেয়ার মা গৃহবধূ৷ শ্রেয়ার বাবা বিশ্বজিৎ ঘোষাল৷ তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার৷
advertisement
3/6
মধুর কণ্ঠ, নিখুঁত সুর আর আবেগঘন গায়কির জন্য তিনি শুধু বলিউডেই নয়, গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। পশ্চিমবঙ্গের ছোট শহর বহরমপুর থেকে শুরু হওয়া তাঁর পথচলা আজ পৌঁছে গিয়েছে ভারতের চলচ্চিত্র সঙ্গীতের শীর্ষস্থানে।
advertisement
4/6
মাত্র চার বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর আনুষ্ঠানিক শিক্ষা। সেই ছোটবেলা থেকেই তাঁর কণ্ঠের জাদু ধীরে ধীরে সকলের নজরে আসতে থাকে। এবং এই যাত্রায় তাঁর মা ছিলেন শ্রেয়ার সঙ্গী৷
advertisement
5/6
সাধারণ বাঙালি বাড়িতে যেমন হয় ঠিক সেভাবেই শ্রেয়ার মা সবসময় পাশে থেকেছেন শ্রেয়ার৷ দীর্ঘদিন তিনিই ছিলেন শ্রেয়ার ম্যানেজার৷ শ্রেয়ার সঙ্গীতশিল্পী হয়ে ওঠার পেছনে এবং তার সাফল্যের পেছনে তিনি বড় ভূমিকা পালন করেছেন ।
advertisement
6/6
স্বামী বিশ্বজিৎ ঘোষাল এবং মেয়ে শ্রেয়াকে নিয়ে তাঁদের পরিবার, তাঁদের কনিষ্ঠ পুত্র সৌম্যদীপ ঘোষালও সঙ্গীতশিল্পী ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shreya Ghoshal Mother Birthday: মায়ের মতোই দেখতে তাঁকে! জন্মদিনে মায়ের পুরনো ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল