TRENDING:

Rajpal Yadav Granted Bail: বড় স্বস্তি! জামিন পেতে কত কোটি জমা দিতে হল রাজপাল যাদবকে? তিহার জেল থেকে মুক্তি! বলিউডে শোরগোল

Last Updated:
Rajpal Yadav Granted Bail: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্টে জামিন পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা।
advertisement
1/7
অবশেষে বড় স্বস্তি! জামিন পেতে কত কোটি জমা দিতে হল রাজপাল যাদবকে? তিহার জেল থেকে মুক্তি আজ
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব। আদালতের নির্দেশ মেনে মোট আড়াই কোটি টাকা জমা পড়তেই রাজপাল যাদবের জামিন মঞ্জুর হল সোমবার। দিল্লি হাইকোর্টে জামিন পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা।
advertisement
2/7
নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। সর্বশেষ কিস্তিতে ১.৭৫ কোটি টাকা জমা দেন তিনি। এর আগে ৭৫ লক্ষ টাকা শোধ করেছিলেন। মোট আড়াই কোটি ফেরাতে পারলেন রাজপাল।
advertisement
3/7
ইতিমধ্যেই রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ। আর তার ফলেই চেক বাউন্স মামলায় ইতিমধ্যেই অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন অভিনেতা। সকলের সাহায্য সোমবার রাজপাল যাদব খানিক হলেও দেনা মুক্ত। তবে আইনি লড়াই চললেও আপাতত জামিনে মুক্ত হয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব।
advertisement
4/7
রবিবার এক্স হ্যান্ডেলে রাজপাল যাদবকে নিয়ে একটি পোস্ট করেন বিজেন্দ্র। লেখেন, ''আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবকে আমার পরবর্তী ছবিতে নিতে চাই। সিনেমাটির পরিচালক সঞ্জু সাইনি।''
advertisement
5/7
বলিউড এবং সঙ্গীত জগতের কয়েকজন তারকা রাজপালের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সলমান খান, অজয় দেবগন, সোনু সুদ, গুরমিত চৌধুরি এবং গায়ক মিকা সিং। সঙ্কটের মুখে দাঁড়িয়ে থাকা অভিনেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাই।
advertisement
6/7
রাজপালের এই আর্থিক সঙ্কটের সূত্রপাত ২০১২ সালে। সে বছর তিনি পরিচালনা করেছিলেন 'আতা পাতা লাপাতা' নামের ছবি। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং সেই ক্ষতি সামলাতে না পেরে সময়ের সঙ্গে সঙ্গে দেনা বাড়তে বাড়তে ৯ কোটি টাকায় পৌঁছয়।
advertisement
7/7
২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা অর্থ ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন রাজপাল। তবে তারপরেও টাকা শোধ করতে পারেননি অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rajpal Yadav Granted Bail: বড় স্বস্তি! জামিন পেতে কত কোটি জমা দিতে হল রাজপাল যাদবকে? তিহার জেল থেকে মুক্তি! বলিউডে শোরগোল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল