TRENDING:

Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?

Last Updated:
সূত্র মারফত খবর, ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে, জলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। কিন্তু বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতা।
advertisement
1/6
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তমলুকের তাম্রলিপ্ত হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হয়। তারপরই সামনে আসে প্রাথমিক রিপোর্ট। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণে অভিনেতা মারা যান। ফুসফুস থেকে প্রচুর বালি পাওয়া গিয়েছে। সঙ্গে নোনা জলও। ফুসফুসের আকার দ্বিগুণ হয়ে গিয়েছিল। রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে খাদ্যনালী ও পাকস্থলীতেও বালি ও নোনা জল মিলেছে। সেটার পরিমাণটাও ছিল অনেক ৷
advertisement
2/6
এদিকে উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিংয়ের ক্যামেরা ফুটেজও। রবিবার রাহুলের মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ছবি ধরা আছে ক্যামেরাতেই ৷ তদন্তের জন্য সেই ফুটেজই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
advertisement
3/6
রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে আসছে। শ্যুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভাল ভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশ্বাস তদন্তকারীদের।
advertisement
4/6
সূত্র মারফত খবর, ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে, জলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতা। তখন কলাকুশলীদের একজন শ্বেতাকে ধরতে এগিয়ে যান। শ্বেতাকে তখনই উদ্ধার করতে পারলেও রাহুল তলিয়ে যান। তবে পুলিশ তদন্তের পরই এই তথ্য নিয়ে নিশ্চিত হতে পারবে ৷
advertisement
5/6
সূত্রের খবর, উদ্ধার হওয়া ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন নায়িকা শ্বেতা মিশ্রের হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। দু’জনকেই নাকি বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু হাওয়া বেশি থাকার কারণে তাঁরা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পাননি।
advertisement
6/6
সূত্রের খবর, অন্তত এক ঘণ্টা জলের তলায় ডুবে ছিলেন রাহুল। জলের তলায় এতটা বেশি সময় পড়ে থাকার কারণে হয়তো তাঁর দেহ থেকে এতটা বালি ও নোনা জল মিলেছে। হাসপাতাল সূত্রে খবর, যে পরিমাণ বালি ফুসফুসে পাওয়া গিয়েছে তা অস্বাভাবিক। কম সময় জলে ডুবে থাকলে এত বালি পাওয়া যেত না।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল