TRENDING:

Pori Moni: পরীমনি ফের আদালতে, দোষী প্রমাণিত হলেই কড়া শাস্তি! আজও অভিযোগ অস্বীকার অভিনেত্রীর

Last Updated:
Porimoni: পরীমনি র আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। গত ৪ অগাস্ট নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন পরীমনি ।
advertisement
1/6
পরীমনি ফের আদালতে, দোষী প্রমাণিত হলেই কড়া শাস্তি!আজও অভিযোগ অস্বীকার অভিনেত্রীর
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Porimoni)। ঘটনা ঘিরে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। এক সপ্তাহের বেশি পুলিশি হেফাজতে রয়েছেন অভিনেত্রী। আজ শুক্রবার আরও একবার আদালতে তোলা হল পরীমণিকে।
advertisement
2/6
তাঁর বিরুদ্ধে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলা। ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আজ ফের আদালতে হাজির করা হয়। বেলা ১১.৪০ মিনিটে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের জেলে ছিলেন তিনি।
advertisement
3/6
জানা যাচ্ছে, পরীমণির বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেগুলি প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। যদিও পরীমণি বৃহস্পতিবার আদালতেই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা সব অভিযোগ মিথ্যে। তাঁকে ফাঁসানো হচ্ছে এবং কথা বলতে দেওয়া হচ্ছে না।
advertisement
4/6
পরীমণির আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। গত ৪ অগাস্ট নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন পরীমণি। তাঁর বাড়ি থেকে পাওয়া যায় বেশ কিছু মাদক দ্রব্যও। এই মুহূর্তে দ্বিতীয় দফার হেফাজতে রয়েছেন তিনি। আর এরই মধ্যে বাংলাদেশের শিল্পীমহল পরীমণির হয়ে মুখ খোলা শুরু করেছে।
advertisement
5/6
পরীমণির ঘটনা নিয়ে নানারকম খবরও সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে। আর এর মধ্যে পুলিশ কর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে সবচেয়ে বেশি জল‌ঘোলা চলছে। গত ১৩ জুন পরীমণি অভিযোগ করেন, তাঁকে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। এই ঘটনার তদন্তের সূত্রেই গোয়েন্দা পুলিশ কর্তা গোলাম সাকলায়েন-এর সঙ্গে পরিচয় হয় পরীমণির।
advertisement
6/6
এর পরেই শুরু হয় প্রেম। বিবাহিত হয়েও ও পুলিশ কর্তা নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন। সম্প্রতি সাকলায়েনের জন্মদিনের ভিডিওয় তাঁর ও পরীমণির একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে নেট দুনিয়া সরগরম। ভিডিওয় দেখা যাচ্ছে, কেক খাইয়ে গোলাম সাকলায়েনের ঠোঁটে ঠোঁট রাখছেন নায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pori Moni: পরীমনি ফের আদালতে, দোষী প্রমাণিত হলেই কড়া শাস্তি! আজও অভিযোগ অস্বীকার অভিনেত্রীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল