TRENDING:

Meyebela 2: ফিরছে মেয়েবেলা ২? অর্পণ-স্বীকৃতির আচমকা পোস্টে টলিপাড়ায় বিরাট ঝড়... কবে দেখা যাবে ডোডো-মৌকে?

Last Updated:
Meyebela 2: শুরু হওয়ার ছয় মাসের ভিতরেই বন্ধ হয়ে যায় মেয়েবেলা।
advertisement
1/10
ফিরছে মেয়েবেলা ২? ডোডো-মৌয়ের আচমকা পোস্টে টলিপাড়ায় বিরাট ঝড়...
মেয়েবেলা করে একপ্রকার বাংলার ক্রাশ হয়ে গিয়েছিলেন অর্পণ ঘোষাল। মেয়েবেলা শেষ হতেই মন খারাপ শুরু হয়েছিল দর্শকদের। আর কি দেখা যাবে না মৌ আর ডোডোকে? দর্শকদের মন ভাল হয়ে গেল অর্পণেরই এক ইনস্টাগ্রাম পোস্টে।
advertisement
2/10
সাদা-কালো সেই ছবিতে অর্পণ লিখেছেন,' শ্য়ুটিং ?কীসের শ্য়ুটিং?' পাশে স্বীকৃতি। তিনি আবার কমেন্টও করেছেন। লিখেছেন, সারপ্রাইজ, সারপ্রাইজ।
advertisement
3/10
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন।
advertisement
4/10
তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল। তবে সত্যিই বন্ধ হয়ে গেল এই মেগা। রূপা গঙ্গোপাধ্য়ায়ের পরিবর্তে অনুশ্রী দাস আসার এক মাসের মধ্য়েই শেষ হল ধারাবাহিক।
advertisement
5/10
রূপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মেগা শুরু হওয়ার পর গল্প নিয়ে তাঁর বেশ আপত্তি তৈরি হয়। শুরুর দিকে যে রকম বলা হয়েছিল, তার সঙ্গে মিল ছিল না সিরিয়ালের পরবর্তী মেকিংয়ের। সেই বিতর্কের পর থেকেই টিআরপি কমতে থাকে।
advertisement
6/10
মন খারাপের রেশ রেখেই শেষ হয়েছে মেয়েবেলা। দর্শক নয়, মন খারাপ কাজ করছে ছবির কলা-কুশলীদের। মেয়েবেলা শেষের পর আবেগঘন পোস্ট করেছেন প্রধান অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এর আগে শান্টু-পূর্ণা জুটি যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, তেমনই তুমুল চাহিদা ছিল মৌ-ডোডো দার। একটু অন্য়রকমভাবেই শেষ হয়েছে ধারাবাহিক।
advertisement
7/10
দর্শদের প্রশ্ন এরপর কী করবেন স্বীকৃতি? আবার কোনও ধারাবাহিক? ওটিটি? নাকি বড় পর্দায় দেখা যাবে তাঁকে। স্বীকৃতি অবশ্য় তা ধোঁয়াশাই রেখেছেন। বরং তিনি একটা চরিত্র করার পর একটা বিরতি নেন। যাতে দর্শকরা আগের চরিত্রকে ভুলে নতুন চরিত্রকে মনে জায়গা দেওয়ার যথেষ্ট সময় পান।
advertisement
8/10
এই মুহূর্তে অনেকেই ছোট গণ্ডি ছেড়ে বড় পর্দায় কাজ শুরু করছেন। সৌমিতৃষা এবং দেবচন্দ্রিমা তার অন্যতম উদাহরণ। সেই পথেই কি এ বার হাঁটছেন স্বীকৃতিও? সূত্রের খবর, বেশ কিছু নতুন কাজের কথা হয়েছে তাঁর। তার মধ্যে রয়েছে OTT এবং সিনেমা। এই মুহূর্তে অন্তত চার-পাঁচ মাস কোনও কাজ করবেন না স্বীকৃতি। মেয়েবেলা শেষ হওয়ার পরেই ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মৌ।
advertisement
9/10
এই মুহূর্তে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। রয়েছেন গোয়াতে। রিল বানাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন সমুদ্রতটে। ট্রেন্ডিং ভিডিও পোস্ট করছেন। তবে কার সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি তা অবশ্য় গোপন রেখেছেন। এমনিতেও ব্য়ক্তিগত জীবন খুব একটা প্রকাশ করেন না স্বীকৃতি।
advertisement
10/10
এদিকে নিজের থিয়েটার নিয়ে ব্যস্ত অর্পণও। তবে সব মিলিয়ে তাঁর নতুন পোস্টের পরে কিন্তু ভক্তকুল বেজায় খুশি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Meyebela 2: ফিরছে মেয়েবেলা ২? অর্পণ-স্বীকৃতির আচমকা পোস্টে টলিপাড়ায় বিরাট ঝড়... কবে দেখা যাবে ডোডো-মৌকে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল