Iman Chakraborty Singer: 'আমার প্রয়াত মা'কেও টেনে নামানো হয়েছে', চরম যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী! কেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Iman Chakraborty Singer: মায়ের মৃত্যুদিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর জীবনের বড় সিদ্ধান্তের হয়ে থাকল। অত্যন্ত মনঃকষ্টে ভুগছেন গায়িকা। বড় সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করলেন ইমন। কী হয়েছে?
advertisement
1/8

মা'কে হারানোর ১২ বছরের দিনে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর জীবনের বড় সিদ্ধান্তের হয়ে থাকল। অত্যন্ত যন্ত্রণায় সোশ্যাল মিডিয়ায় আর থাকবেন না জানিয়ে দিলেন ইমন। কিন্তু কেন?
advertisement
2/8
বৃহস্পতিবার সকালে ফেসবুকে লাইভ আসেন ইমন চক্রবর্তী। সেখানেই তিনি জানান তাঁর মাকে অপমান করা হয়েছে, তাও তাঁর মৃত্যু দিবসে।
advertisement
3/8
ইমন চক্রবর্তী কেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গেয়েছেন, সেই কারণে তাঁকে তো কটাক্ষ, বিদ্রুপ করা হয়েছেই, ছাড় দেওয়া হয়নি গায়িকার প্রয়াত মাকেও। এদিন লাইভে এসে ইমন জানান এই মন্তব্য দেখে তিনি গোটা রাত ঘুমাতে পারেননি। অসুস্থবোধ করছেন।
advertisement
4/8
ঠিক কী হয়েছে? মায়ের মৃত্যুদিনে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাতে অনেকে কমেন্ট করেন। সেখানেই একজন লেখেন, ''মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।''
advertisement
5/8
এই কমেন্টেই কার্যত ভেঙে পড়েছেন ইমন। বৃহস্পতিবার সকালে এই বিষয়েই ফেসবুক লাইভ করেন গায়িকা। গোটা বিষয়টা সকলের সামনে তুলে ধরে বলেন, ''আমি সব রকমের গান গেয়েছি। পাঁচালিও। তাতে আমার কোনও সমস্যা নেই, আমার পরিবারের কারও সমস্যা নেই। তাহলে আপনার কীসের সমস্যা?'' নিউজ ১৮ বাংলা ডিজিটালকে তিনি জানান, 'আমার মৃত মা'কেও ছাড়ল না, আমি মানসিক ভাবে বিপর্যস্ত'।
advertisement
6/8
ইমন আরও বলেন, ''কারও বাবা-মাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আপনারা জানেন না, ঠিক কোথায় গিয়ে লাগে। আমাকে এমন ধরনের আক্রমণ খুবই প্রভাবিত করেছে।'' এরই মধ্যে একজন লেখেন, ''আপনি সেলিব্রিটি, মুখের ব্রণ ঠিক করুন।'' তাতে ইমনের উত্তর, ''আমার ব্রণ হতে পারে, হাজা হতে পারে, ক্যানসারও হতে পারে, তাতে আপনার কী?''
advertisement
7/8
তাঁর সাফ কথা, 'আমি হাতজোড় করে আপনাদের একটা কথা বলছি। কালকে আমার মায়ের জায়গা ছোঁয়া হয়েছে। আমার মাকে টেনে নামানো হয়েছে। তাঁকেও ছাড়েনি। এই সোশ্যাল মিডিয়া আমার জন্য নয়। আমি অবাক হয়ে গিয়েছি, আমি বিধ্বস্থ। নিতে পারছি না। আমার ব্যক্তিগত জায়গায় আপনাদের কিছু বলার নেই। আমি কোন ব্র্যান্ডের জামা পরব, কী খাব, কার সঙ্গে মিশব, কী করব সেটা নিয়ে আপনাদের বলার অধিকার নেই। এরপর যদি মনে করেন আপনারা আমার গান শুনবেন না, আমি বলছি শুনবেন না।'
advertisement
8/8
ইমন জানিয়েছেন, ব্যক্তিগত প্রোফাইল থেকে কথোপকথন বন্ধ করছেন, এমন আক্রমণের কারণে। তাঁর আরও অনুরোধ, এমন স্পষ্ট করে বিষয়টা বলার জন্য, কেউ তাঁর গান শুনতে না চাইলে, কোনও সমস্যা নেই।