TRENDING:

Arijit Singh: "গুরুদেব! এটাই তো চেয়েছিলাম আমরা"... অরিজিতের নতুন যাত্রায় এভাবেই কমেন্ট করল ভক্তরা!  

Last Updated:
রো গানটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং দ্রুত ভক্তদের মন জয় করে নেয়। প্লে ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিলেও, অরিজিৎ এখন ইন্ডিপেনডেন্ট মিউজিকের উপর মনোনিবেশ করেছেন।
advertisement
1/6
"গুরুদেব! এটাই তো চেয়েছিলাম আমরা"... অরিজিতের নতুন যাত্রায় এভাবেই কমেন্ট করল ভক্তরা!
প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেন অরিজিৎ সিং। আর সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই, মুক্তি পেল গায়কের প্রথম স্বতন্ত্র গান ‘রয়না’।
advertisement
2/6
রো গানটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং দ্রুত ভক্তদের মন জয় করে নেয়। প্লে ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিলেও, অরিজিৎ এখন ইন্ডিপেনডেন্ট মিউজিকের উপর মনোনিবেশ করেছেন। অর্থাৎ ‘রয়না’ দিয়ে এক নতুন অধ্যায়ের শুরু হল। শ্রোতারা ইতিমধ্যেই তাঁর কণ্ঠ এবং গানের রোমান্টিক মেজাজের প্রশংসা করছেন।
advertisement
3/6
অরিজিৎ সিং এবং সুরকার শেখর রাভজিয়ানি ইনস্টাগ্রামে মুক্তির ঘোষণা করেন। তাদের ক্যাপশনে লেখা ছিল, ‘রয়না মুক্তি পেয়েছে, এবং এটি এখন সম্পূর্ণ তোমাদের। গানটি শুনুন, সেটিকে অনুধাবন করুন, আপনার রাতের দখল নিক রয়না।
advertisement
4/6
অরিজিৎ ট্র্যাকটিতে কণ্ঠ দিয়েছেন, অন্যদিকে শেখর রাভজিয়ানি সঙ্গীত পরিচালনা করেছেন। প্রিয়া সারাইয়া গানটি রচনা করেছেন।
advertisement
5/6
মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরান অরিজিৎ-ভক্তরা। একজন লেখেন, ‘গুরুদেব! এটাই তো চেয়েছিলাম আমরা’। অন্য আরেকটি কমেন্টে লেখা, ‘তুমি শুধু গান গাও, সে যে মাধ্যমই হোক না কেন! আমারা শুনবই।’ অন্যজন লেখেন, ‘মাই নিউ ফেভারিট। দুর্দান্ত হয়েছে।’ একটি কেমেন্ট, ‘সুপার ডুপার! কী গলা। সারাদিন শুনতে পারি আমি এই গান।’ লেখা হয়েছে, ‘ধীর, মিষ্টি এবং প্রাণবন্ত… জানি না কীভাবে ফুটিয়ে তুলব আমার মনের কথা।
advertisement
6/6
২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেন অরিজিৎ। তিনি লেখেন, ‘এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আমি আর কোনও নতুন দায়িত্ব নেব না।’ সঙ্গে নিজের জার্নিকে ‘অসাধারণ’ বলেও অভিহিত করেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh: "গুরুদেব! এটাই তো চেয়েছিলাম আমরা"... অরিজিতের নতুন যাত্রায় এভাবেই কমেন্ট করল ভক্তরা!  
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল