TRENDING:

Bollywood Gossips: বিবাহিত হয়েও সুপারহিট নায়িকার সঙ্গে তোলপাড় প্রেম কুমার শানুর, স্ত্রী জানার পর যা ঘটল...

Last Updated:
৯০-এর দশকে বলিউড কাঁপাচ্ছিলেন কুমার শানু ওরফে কেদারনাথ ভট্টাচার্য। ১৯৮৮ সালে তাঁর প্রথম প্লে ব্যাক। গান করেন ‘হিরো হীরালাল’ ছবিতে। কেরিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় কুমার শানুর
advertisement
1/9
বিবাহিত হয়েও সুপারহিট নায়িকার সঙ্গে তোলপাড় প্রেম কুমার শানুর, স্ত্রী জানার পর..
৯০-এর দশকে বলিউড কাঁপাচ্ছিলেন কুমার শানু ওরফে কেদারনাথ ভট্টাচার্য। ১৯৮৮ সালে তাঁর প্রথম প্লে ব্যাক। গান করেন ‘হিরো হীরালাল’ ছবিতে। কেরিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় কুমার শানুর।
advertisement
2/9
জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে তাঁর প্রেমের জল্পনায় মুখর হয়ে ওঠে বলিপাড়া। বলা হয়, এই সম্পর্কের জন্য নাকি ঘর-ও ভাঙে কুমার শানুর। ঠিক কি ঘটেছিল?
advertisement
3/9
১৯৯০ সালেই মুক্তি পায় মহেশ ভাটের ছবি ‘জ়ুর্ম’। বিনোদ খান্না, মীনাক্ষী শেশাদ্রি, সঙ্গীতা বিজলানি অভিনীত ছবিটির ‘যব কোয়ি বাত বিগড় যায়ে’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। আজও গানটির সমান ক্যারিজমা। গানটি গেয়েছিলেন কুমার শানু এবং সাধনা সরগম।
advertisement
4/9
কুমার শানুর গলায় গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন মীনাক্ষীও। ‘জ়ুর্ম’ ছবির প্রিমিয়ারে আলাপ হয় কুমার শানু আর মীনাক্ষীর। আলাপ, বন্ধুত্ব, ভাললাগা থেকে ভালবাসা! ছুটতে থাকে তাঁদের প্রেমের রেলগাড়ি। সেই সময় কিন্তু কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু। ততদিনে তাঁদের দাম্পত্য জীবন ১০ বছর পেরিয়ে গিয়েছে।
advertisement
5/9
কিন্তু ভালোবাসা তো অন্ধ! শানু বিবাহিত জেনেও তাঁকে মনের কথা জানান মীনাক্ষী। শানুও তখন মীনাক্ষীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। গোপনেই প্রায় ৩ বছরের বেশি চলে তাঁদের প্রেমকাহিনি।
advertisement
6/9
কিন্তু ১৯৯৩ সালে কুমার শানুর সচিব এই বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যান। প্রকাশ্যেও বলেও ফেলেন, '' কুমারের অনেক বান্ধবী আছেন। জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেশাদ্রির সঙ্গেও তিনি প্রেম করছেন।''
advertisement
7/9
ব্যস! আর যায় কোথায়। এই কথা যায় কুমার শানুর স্ত্রীয়ের কানে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। ১৯৯৪ সালে রীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় শানুর। সম্পর্কের ভাঙনের জন্য তিনি মীনাক্ষীকেই দায়ী করেছিলেন।
advertisement
8/9
অন্যদিকে, ততোদিনে বলিউডে মীনাক্ষীর হাতে কাজ কমতে শুরু করেছে। শেষমেশ, ১৯৯৫ সালে আমেরিকার এক জন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তিনি আপাতত থাকেন টেক্সাসে। ভরতনাট্যম, কত্থক এবং ওডিসি নাচের প্রশিক্ষণ দেন। অভিনয় জগত থেকে নিজেকে বহুদূরে সরিয়ে রেখেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা।
advertisement
9/9
এদিকে, রীতার সঙ্গে বিয়ে ভাঙার পর সালোনিকে বিয়ে করেন কুমার শানু। প্রথম পক্ষের তিন সন্তান এবং দ্বিতীয় পক্ষের দুই সন্তান রয়েছে শানুর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossips: বিবাহিত হয়েও সুপারহিট নায়িকার সঙ্গে তোলপাড় প্রেম কুমার শানুর, স্ত্রী জানার পর যা ঘটল...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল