কেন ছবির জগত থেকে সরে গিয়েছেন, সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দিনো মরিয়া
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
দিনো মরিয়াকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। হস্টেজ ২ সিজনে তিনি একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন
advertisement
1/5

• কিন্তু প্রথাগত ফিল্মে তাঁকে তেমন করে আর দেখা যায় না। কেন? সে কথা নিজেই শেয়ার করলেন দিনো মরিয়া। তিনি বললেন, কেন তিনি অভিনয়ের জগত থেকে, বিশেষত বড়পর্দার জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
advertisement
2/5
• তিনি বলেছেন, একসময়ে যে ধরনের ছবি তিনি পাচ্ছিলেন, যে চরিত্র তাঁকে করতে বলা হচ্ছিল, সেগুলি মোটেই তাঁর পছন্দ হচ্ছিল না। তাঁর মনে হয়েছে ওই বোকা বোকা চরিত্রগুলো করার থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভাল।
advertisement
3/5
• জানিয়েছেন তিনি দিল্লি চলে গিয়েছিলেন অভিনয় শেখার তাগিদে। তারপর ছবির প্রযোজনা করতে শুরু করেন। তার আগেই তাঁর মনে হয়েছিল, যে ছবির অফার তিনি পাচ্ছিলেন, সেগুলি করা মানে নিজের কবর খোঁড়া।
advertisement
4/5
• সেই কারণেই তিনি মুম্বইয়ে ফিরে এসে ছবির প্রযোজনা করতে শুরু করেন। ২০১২ সালে জিসম ২ প্রযোজনা করেছিলেন, এখন আবার নতুন একটি ছবি প্রযোজনা করবেন। আর বেছে বেছে ভাল কাজ করবেন। ওটিটিতে কাজ করে তিনি সন্তুষ্ট।
advertisement
5/5
• ওটিটির সঙ্গে সিনেমার তুলনা না করেও তিনি বললেন, ওটিটি সাধারণ মানুষের মধ্যে একটা আশ্চর্য প্রভাব তৈরি করেছে। লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর অভিনয় না জানলে ওটিটিতে কাজ করা যায় না, সেটা প্রমাণিত।