TRENDING:

Actress: ‘গাড়ি পাঠাচ্ছি, হোটেলে এসো’, গভীর রাতে বাবার বয়সি পরিচালক দেন কুপ্রস্তাব! ৭ দিন বাড়ি থেকে বেরোননি নায়িকা, ভয়ঙ্কর অভিজ্ঞতা

Last Updated:
Bollywood Actress: বলিউডে কয়েকদশক ধরে অভিনয় করছেন নায়িকা। তাঁর অভিনয় প্রতিভার কথা বহুল পরিচিত। বিশেষত, কমেডিতে তিনি অত‍্যন্ত পারদর্শী। তিনিও স্বীকার হয়েছেন পরিচালকের কুনজরের। অনেক কম বয়স থেকেই অভিনয় জগতে পদাপর্ণ করেন অভিনেত্রী।
advertisement
1/9
‘গাড়ি পাঠাচ্ছি, হোটেলে এসো’, বাবার বয়সি পরিচালক এই নায়িকাকে দেন কুপ্রস্তাব!
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই খুব সহজ নয়। বহু নায়ক, নায়িকাকেই অনেক অপ্রীতিকর পরিবেশের সম্মুখীন হতে হয়। নায়িকাদের ক্ষেত্রে এমন উদাহরণ প্রচুর। ছবির পরিচালক বা নামজাদা অভিনেতাদের থেকে পাওয়া কু-প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন বহু প্রথম সারীর নায়িকাই।
advertisement
2/9
বলিউডে কয়েকদশক ধরে অভিনয় করছেন নায়িকা। তাঁর অভিনয় প্রতিভার কথা বহুল পরিচিত। বিশেষত, কমেডিতে তিনি অত‍্যন্ত পারদর্শী। তিনিও স্বীকার হয়েছেন পরিচালকের কুনজরের। অনেক কম বয়স থেকেই অভিনয় জগতে পদাপর্ণ করেন নায়িকা।
advertisement
3/9
বলিউডে গুটিকয়েক অভিনেত্রী রয়েছেন, যাঁরা কমেডিতে দক্ষ। উপাসনা সিংহ তাঁদের মধ‍্যে একজন। উপাসনা তাঁর কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
4/9
জনি লিভাররে বিপরীতে তাঁর সেই বিখ‍্যাত, ‘‘আব্বা ডাব্বা জব্বা’’ সংলাপ আজও সকলের মুখে মুখে। তবে জানেন কি এই নায়িকাও একসময় কাস্টিং কাউচের স্বীকার হয়েছিলেন।
advertisement
5/9
বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি দেশের সর্বভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে নিজেই সেইসব কথা বলেছেন উপাসনা।
advertisement
6/9
তিনি বলেন, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
advertisement
7/9
উপাসনার কথায়, ‘‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং তখন আমি আমার কাছের সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’’
advertisement
8/9
অভিনেত্রী আরও বলেছিলেন যে, ‘‘আমি কী বলব বুঝতে পারছিলাম না এবং আমি তাঁকে বলেছিলাম যে আমি পরের দিন আসব, কারণ সেখানে পৌঁছানোর আমার কোনও উপায় ছিল না। তখন তিনি আমাকে বললেন, তুমি সিটিং-এর মানে জান না। ফিল্ম লাইনে থাকতে গেলে সিটিং করা জানতে হয়। তখন আমি উনার কথার আসল অর্থ বুঝতে পারলাম। সেই অফিসেই আমি উনার সঙ্গে রীতিমতো ঝগড়া করি।’’
advertisement
9/9
যদিও অনিল কাপুরের বিপরীতে সেই ছবি নায়িকার হাতছাড়া হয়। তিনি পরে ভাল ছবি হাতছাড়া হওয়ায় কান্নাকাটিও করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি উনাকে বলেছিলাম আপনি আমার বাবার বয়সী। আমাকে নিয়ে এমন ভাবলেন কী করে। এ ঘটনার পর ৭ দিন ঘর বেরোইনি। প্রচুর কেঁদেছি। আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress: ‘গাড়ি পাঠাচ্ছি, হোটেলে এসো’, গভীর রাতে বাবার বয়সি পরিচালক দেন কুপ্রস্তাব! ৭ দিন বাড়ি থেকে বেরোননি নায়িকা, ভয়ঙ্কর অভিজ্ঞতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল