TRENDING:

Bollywood Actor: কার্লি চুলের জন্য একাধিক সিনেমা থেকে বাদ! অডিশনে অপমানের স্মৃতি এখনও তাজা এই অভিনেতার

Last Updated:
Bollywood Actor: ‘গলি বয়’-এর মাধ্যমে সিদ্ধান্ত চতুর্বেদী ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সেই অভিনেতাকেই ক্যারিয়ারের শুরুর দিকে একের পর এক প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল—সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কষ্টের অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি।
advertisement
1/5
কার্লি চুলের জন্য একাধিক সিনেমা থেকে বাদ! অডিশনে অপমানের স্মৃতি এখনও তাজা এই অভিনেতার
বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী আবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত তাঁর নতুন ছবি Do Deewane Seher Mein-এ। ‘গালি বয়’-এর মাধ্যমে যিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, সেই অভিনেতাই একসময় একের পর এক প্রত্যাখ্যানের মুখে পড়েছিলেন—সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
advertisement
2/5
একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানান, অভিনয়ে আসার শুরুতে তাঁকে বহুবার প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি একটি বড় ছবির অডিশনে শর্টলিস্টও হয়েছিলেন। কয়েক মাসের ওয়ার্কশপ ও প্রস্তুতির পরেও শেষমেশ তাঁকে বাদ দেওয়া হয়। কারণ জানতে চাইলে কাস্টিং ডিরেক্টর নাকি বলেন—“কার্লি চুলের নায়ক চলে না।”
advertisement
3/5
অভিনেতা জানান, এরপর তাঁকে চুল স্ট্রেট করে আবার অডিশন দিতে বলা হয়েছিল। কিন্তু সেইবারও তাঁকে বলা হয়, চুল “অতিরিক্ত স্ট্রেট” হয়ে গেছে—এই কারণ দেখিয়ে ফের বাদ দেওয়া হয়। এই অদ্ভুত মানদণ্ডে তিনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন। হতাশায় বাড়ি ফিরে মাথা  করেছিলেন তিনি।
advertisement
4/5
সিদ্ধান্তর নতুন ছবি ‘Do Deewane Seher Mein’, পরিচালনায় রয়েছেন রবি উদ্যাওয়ার। ছবিটি প্রযোজনা করছেন Sanjay Leela Bhansali, প্রেরণা সিং, উমেশ কুমার বনসাল এবং ভারত কুমার রঙ্গা। ছবিটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে Zee Studios এবং Bhansali Productions।
advertisement
5/5
২০ ফেব্রুয়ারি ২০২৬-এ মুক্তি পেতে চলা এই ছবিতে সিদ্ধান্তর বিপরীতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। ব্যস্ত শহরের কোলাহলের মধ্যে দুই আহত মানুষের প্রেমের গল্প তুলে ধরবে এই ছবি—যেখানে বিপরীত স্বভাবের দুই মানুষ শেষমেশ একে অপরের কাছেই খুঁজে পায় ভালোবাসা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: কার্লি চুলের জন্য একাধিক সিনেমা থেকে বাদ! অডিশনে অপমানের স্মৃতি এখনও তাজা এই অভিনেতার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল