TRENDING:

রোম্যান্টিক সিন করতে গিয়ে অস্বস্তিতে, নায়িকার মুখের দুর্গন্ধে ববি দেওলের প্রাণ ওষ্ঠাগত, ঠিক কী হয়েছিল?

Last Updated:
একটি হিট ছবির রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি।
advertisement
1/5
রোম্যান্টিক সিন করতে গিয়ে অস্বস্তিতে, নায়িকার মুখের দুর্গন্ধে ববির কী হয়েছিল?
দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরেছেন ববি দেওল। ওটিটি-তে ঝড় তুলেছিলেন আগেই। আর এখন ‘অ্যানিমাল’-এ তাঁর অভিনয়ের কথা তো দর্শকের মুখে মুখে ঘুরছে। ৯০-র দশকের শেষদিকে বড়পর্দায় পা রাখেন। ‘গুপ্ত’, ‘সৈনিক’-এর মতো সিনেমা আজও সুপারহিট। প্রীতি জিন্টা থেকে কাজল, কাজ করেছেন সবার সঙ্গেই। কিন্তু অনেকেই জানেন না, একটি হিট ছবির রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি।
advertisement
2/5
অভিনেতা নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন। ২৩ বছর আগে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন এই অস্বস্তিকর মুহূর্তের কথা। কিন্তু কোন অভিনেত্রীর মুখ থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ পেয়েছিলেন ববি? ১৯৯৭ সালে ‘গুপ্ত’ ছবির শ্যুটিং চলছে।
advertisement
3/5
ববি বলেছিলেন, সেদিন মণীষা কৈরালার সঙ্গে একটি রোম্যান্টিক দৃশ্যের শ্যুট হওয়ার কথা। ববির সঙ্গে তাঁর রসায়ন ভালই, তবে বন্ধুত্ব ছিল না। ‘বেচয়নিয়া’ গানের একটি শটে মণীষার মুখের কাছে নিজের মুখ নিয়ে যেতে হবে ববিকে। আর তা করতে গিয়েই বিপত্তি। মণীষার মুখ থেকে ভয়ঙ্কর গন্ধ। আসলে শ্যুটিংয়ের ঠিক আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলার চাট খেয়েছিলেন মনীষা। সেই কাঁচা পেঁয়াজের গন্ধই আসছিল অভিনেত্রীর মুখ থেকে।
advertisement
4/5
ববি বলেছিলেন, ‘‘কোনও রকমে ওই দৃশ্য শ্যুট হয়। ভগবান জানেন কীভাবে করেছিলাম। ওই রকম গন্ধের চোটে আমার মধ্যে রোম্যান্সের নামগন্ধ ছিল না।’’ এর বদলা নেওয়ার চেষ্টাও করেছিলেন ববি। কিন্তু সফল হননি। হাসতে হাসতে এ কথা স্বীকার করেন অভিনেতা।
advertisement
5/5
ববি বলেন, ‘‘ওই ছবিতে ফাইট মাস্টার ও তাঁর ভাইও অভিনয় করেছিলেন। তাঁদের সঙ্গে মণীষার একটা দৃশ্য ছিল। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে আমি ওঁদের পেঁয়াজ খেতে বলি। আর বলি, মণীষার কাছে গেলে জোরে জোরে নিঃশ্বাস নেবে। যখন ওই দৃশ্যের শ্যুট হচ্ছে, আমি নিঃশ্বাস চেপে বসে আছি। দেখছি, মণীষা কী করে।’’ প্রসঙ্গত, ‘গুপ্ত’ ববি দেওলের দ্বিতীয় ছবি। ১৯৯৭ সালে রিলিজ হয়। এই ছবি সেই সময় প্রায় ১৮.২৩ কোটি টাকার ব্যবসা করেছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
রোম্যান্টিক সিন করতে গিয়ে অস্বস্তিতে, নায়িকার মুখের দুর্গন্ধে ববি দেওলের প্রাণ ওষ্ঠাগত, ঠিক কী হয়েছিল?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল