TRENDING:

Alia Bhatt: ওজন বাড়ল আলিয়ার, ছবির প্রচারে হলুদ বেলুন জামায় লুকিয়ে হবু মায়ের বেবি বাম্প

Last Updated:
হবু মাকে নাকি ছোটবেলার মতো দেখতে লাগছে। ঠিক যেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর ছোট্ট আলিয়া।
advertisement
1/7
ওজন বাড়ল আলিয়ার, ছবির প্রচারে হলুদ বেলুন জামায় লুকিয়ে হবু মায়ের বেবি বাম্প
'ডার্লিংস' ছবির প্রচারে বেরিয়েছেন আলিয়া ভাট। মা হতে চলেছেন তিনি। কিন্তু কাজের ক্ষেত্রে বিরতি নিতে প্রস্তুত নন রণবীর কপূরের স্ত্রী। পরনে হলুদ বেলুন জামা।
advertisement
2/7
এ কথা স্পষ্ট যে এই পোশাক বেছে নেওয়ার কারণ, তিনি নিজের বেবি বাম্প লোকাতে চাইছেন। মঞ্চে উঠে ক্যামেরায় পোজ দেওয়ার সময়ে সাংবাদিকরা তাঁকে শুভেচ্ছা জানালেন।
advertisement
3/7
সে দিনের একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্যে মেতেছেন। অনেকেরই ধারণা, আলিয়ার ওজন বেড়েছে।
advertisement
4/7
তাঁকে নাকি ছোটবেলার মতো দেখতে লাগছে। ঠিক যেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর ছোট্ট আলিয়া। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, 'জামা এবং হাত দিয়ে বারবার বেবি বাম্প ঢাকছেন আলিয়া। কিন্তু ঢাকার কী প্রয়োজন?'
advertisement
5/7
হবু মা সপ্তাহ খানেক আগে গ্যাল গাডটের সঙ্গে তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' শ্যুটিং সেরে মুম্বই ফিরেছেন। এসেই শুরু করে দিয়েছেন 'ডার্লিংস' ছবির প্রচার।
advertisement
6/7
নিজের প্রথম ওটিটি ছবি। প্রযোজনাও তাঁর। সঙ্গে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। অভিনয়ে আলিয়া ছাড়া রয়েছেন বিজয় বর্মা, শেফালী শাহ, রোশন ম্যাথিউ প্রমুখ।
advertisement
7/7
প্রথম দিনেই প্রবল জনপ্রিয় হয়েছে এই ছবির ট্রেলার। মুক্তি পাবে নেটফ্লিক্সে। আগামী ৫ অগস্ট।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Alia Bhatt: ওজন বাড়ল আলিয়ার, ছবির প্রচারে হলুদ বেলুন জামায় লুকিয়ে হবু মায়ের বেবি বাম্প
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল