Actress Soma Banerjee Husband Hospitalised: হাসপাতালে ভর্তি স্বামী, হোলির দিন 'বিশেষ' বার্তা দিলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়
- Published by:Pooja Basu
Last Updated:
মনে অবস্থা ভাল নয়৷ কিন্তু তিনি নিজেকে শক্ত রাখছেন৷ তাই বলেছেন যে ছিলাম, আছি, থাকব৷ অর্থাৎ তিনি লড়াকু মনের অধিকারী এবং তাঁর এই লড়াই চলবে৷
advertisement
1/6

চারিদিকে রং-এর মেলা৷ দোল বলে কথা, আনন্দ-মজায় সকলের দিটা কাটছে৷ কিন্তু মন ভাল নেই অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়৷ কারণ তাঁর স্বামী ভর্তি হাসপাতালে৷ সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ তিনি লিখেছেন, হ্যাপি হোলি..ছিলাম, আছি, থাকব!
advertisement
2/6
এই কথাটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে অভিনেত্রীর মনের অবস্থা৷ তিনি সম্ভবত বলতে চাইছেন যে সকলের হোলি রঙিন হতে পারে, তবে তাঁর এই দিনটা কাটছে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিয়ে৷ কারণ কাছের মানুষ হাসপাতালে ভর্তি৷ ফলে মনে অবস্থা ভাল নয়৷ কিন্তু তিনি নিজেকে শক্ত রাখছেন৷ তাই বলেছেন যে ছিলাম, আছি, থাকব৷ অর্থাৎ তিনি লড়াকু মনের অধিকারী এবং তাঁর এই লড়াই চলবে৷
advertisement
3/6
কিন্তু কী হয়েছে সোমা মুখোপাধ্যায়ের স্বামীর? জানা গিয়েছে যে তাঁর স্বামী দীর্ঘদিন হাইসুগারের রুগী৷ কিছুটা ঠান্ডা লেগে যাওয়া এবং চট করে সর্দিকাশি হওয়ার প্রবণতা রয়েছে৷ এই সিজন চেঞ্জের সময় তাঁর জ্বর হয়েছিল৷ ওষুধ খেয়ে কিছুটা ঠিকও হয়েছিলেন৷ তবে বেশ কয়েকদিন পর নিউমোনিয়া ধরা পড়ে৷ তখনই তড়িঘড়ি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করতে হয়৷ ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ICU-তে ভর্তি করা হয়েছিল৷ চেষ্ট ইনফেকশন হয়ে গিয়েছে৷ পরিস্থিতি কিছুটা আতঙ্কের ছিল৷ তবে সোমাদেবী জানিয়েছেন যে এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল৷ এখন পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়কে কেবিনে রাখা হয়েছে৷ সব টেস্টের পর তিনি ভাল আছেন, আশ্বস্ত করেছেন চিকিৎসকরা৷
advertisement
4/6
সম্ভবত বুধবারই স্বামীকে বাড়ি আনতে পারবেন তিনি। এর মধ্যে তাঁর সিরিয়ালের কাজ চলছে। ফলে কয়েকদিন তাঁর উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। হাসপাতালে ভর্তি স্বামীর জন্য বিমার কাজকর্মও তাঁকে করতে হয়েছে। প্রথম বার একাহাতে সবটা সামলাতে একটু অসুবিধা হয়েছিল। তবে ধীরেধীরে নিজেকে সামলে নিয়েছেন৷
advertisement
5/6
তাঁর দুই মেয়ে৷ বড় মেয়ে বাইরে থাকেন, আর ছোট মেয়ে অভিনেত্রীর কাছে৷ বাবার অসুস্থতার সময় বড় মেয়ে আসতে পারেননি৷
advertisement
6/6
সোমা মুখোপাধ্যায়, অত্যন্ত গুণী শিল্পী৷ বাংলা সিনেমা-সিরিয়াল জগতের উজ্জ্বল নাম৷ প্রসঙ্গত, এই মুহূর্তে বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকে অভিনয় করছেন সোমা। আগামী দিনে আরও বেশ কিছু নতুন প্রজেক্টকেও দেখা যেতে পারে অভিনেত্রীকে। এখন স্বামী অনেকটাই সুস্থ, তাই মানসিক দিক থেকে কিছুটা নিশ্চিন্তে অভিনেত্রী। স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরেই আবার কাজে ফিরবেন তিনি।