Bangladeshi Actress Anjana Sultana: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা, নেওয়া হল ভেন্টিলেশনে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Bangladeshi Actress Anjana Sultana In Critical Condition: গত ১৫ দিন ধরে অসুস্থ নায়িকা। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে।
advertisement
1/7

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত নায়িকা। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি জনপ্রিয় নায়িকা অঞ্জনার।
advertisement
2/7
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।
advertisement
3/7
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র 'প্রথম আলো' সূত্রে খবর, অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।
advertisement
4/7
জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে অসুস্থ অঞ্জনা। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে।
advertisement
5/7
এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনাকে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। দু'জনেই মায়ের সঙ্গে আছেন।
advertisement
6/7
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।
advertisement
7/7
‘দস্যু বনহুর’ দিয়ে কেরিয়ার শুরু অঞ্জনার। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাংচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।