শোলে-এর পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু এর ভূমিকায় সিধু-পটা জুটির উপস্থিতি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল "শোলে পঞ্চাশ" বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর সিধু-পটা জুটি।
advertisement
1/5

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির "শোলে", সলিম-জাভেদ জুটির এক অনবদ্য চিত্রনাট্য ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক সৃষ্টি করে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এই ছবি। অনেক দিক থেকে এই ছবি বিশেষ।
advertisement
2/5
দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে , সেরাম গ্রুপ এর নিবেদনে প্রকাশ পেল "শোলে পঞ্চাশ" বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর সিধু-পটা জুটি।
advertisement
3/5
বাংলা রক ব্যান্ড ক্যাকটাস এর পথ চলাও তিরিশ অতিক্রম করেছে। এদিন সাইডকার ওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন সেই আইকনিক গান "ইয়ে দোস্তি"। পরে এক ঘরোয়া আলোচনায় সিধু-পটা দুজনেই স্মৃতির পথে হেঁটে শোলে নিয়ে তাঁদের ভাললাগার কথা জানান।
advertisement
4/5
উপস্থিত সেরাম গ্রুপ এর চেয়ারম্যান, সঞ্জিব আচার্য্য বলেন, " শোলে নিয়ে আজও আমাদের সকলের মধ্যেই একটা ভাললাগা কাজ করে। সেরাম গ্রুপ সবসময় সুস্থ রুচি, সংস্কৃতির পৃষ্ঠপোষক। " সিধু-পটা জানান, " আমাদের এইরকম ভাবে জয়-বীরু এর ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠানে যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের, ভাল লাগার।"
advertisement
5/5
সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, " প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে দ্যা ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় রয়েছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি। ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং এর সময়কার নানা মুহূর্ত, ছবি হলে চলার সময়ের লোকারণ্য হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরও অনেক কিছু। সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার।"