TRENDING:

WB School Holidays in March: মার্চ মাসজুড়ে রাজ্যের স্কুল, কলেজে শুধু ছুটি, ছুটি আর ছুটি...! তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন

Last Updated:
WB School Holidays in March: দোলযাত্রা, ইদ এবং রামনবমী-সহ একাধিক উৎসবে রাজ্যের স্কুল, কলেজে ছুটি রয়েছে মার্চ মাসে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে।
advertisement
1/7
মার্চে রাজ্যের স্কুল, কলেজে শুধু ছুটি, ছুটি, ছুটি...! দেখুন তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা
*সারাবছরই রাজ্যের স্কুল কলেজে একাধিক ছুটি থাকে। শিবরাত্রির ছুটির রেশ কাটতে না কাটতেই মার্চ মাসে ছুটির তালিকা সামনে এসেছে, যা দেখে বেজায় খুশি স্কুল, কলেজের পড়ুয়ারা।
advertisement
2/7
*দোলযাত্রা, ঈদ এবং রামনবমী-সহ একাধিক উৎসবের ছুটি রয়েছে মার্চ মাসজুড়ে। সরকারি হোক বা বেসরকারি স্কুল, সঙ্গে কলেজেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে পঠনপাঠন। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*মার্চের প্রথম সপ্তাহতেই ছুটি। ৩ এবং ৪ মার্চ, দোলযাত্রা উৎসব ও হোলি। ফলে মাসের শুরুতেই, বলা ভাল মাস পড়তেই পর পর দু'দিন ছুটি। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*১৭ মার্চ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে রাজ্যের স্কুলগুলি ছুটি থাকবে। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি খুবই শুভদিন হিসেবে বিবেচিত হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*২০ এবং ২১ মার্চ, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্কুল বন্ধ থাকবে। ফেব্রুয়ারি থাকেই শুরু হয়ে যাবে রমজানের উপবাস। একমাস উপবাসের পরে ২০ ১বং ২১ মার্চ ইদের জন্য ছুটি থাকবে স্কুল, কলেজ। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*২৬ মার্চ, রামনবমী উপলক্ষ্যে ছুটি। এদিন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বেরয়। ঠাকুর রামের পুজো করেন ভক্তরা। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*মার্চের শেষ দিনও স্কুল বন্ধ থাকবে। ৩১ মার্চ মহাবীর জয়ন্তী। সেই উপলক্ষে মাসের শেষ দিনেও ছুটি থাকবে রাজ্যের স্কুল, কলেজ। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
WB School Holidays in March: মার্চ মাসজুড়ে রাজ্যের স্কুল, কলেজে শুধু ছুটি, ছুটি আর ছুটি...! তারিখ-সহ ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল