Job Vacancy: ২৫ হাজার টাকা বেতন! মালদহে খুব তাড়াতাড়ি নিয়োগ! কবে, কোথায়, কোন পদের জন্য আবেদন করবেন? জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: মাসিক বেতন ২৫ হাজার টাকা, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ। আবেদনকারীর ০১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম ৬০ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
advertisement
1/6

*মালদহে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ। মালদহ জেলা প্রশাসনের অধীনস্থ অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন শাখায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানান হয়েছে জেলা প্রশাসনের তরফে।
advertisement
2/6
*সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে এই পদে। মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। মোট শূন্যপদে নিয়োগ করা হবে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এ ক্ষেত্রে আবেদনকারীকে ১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম ৬০ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
advertisement
3/6
*শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষা পরিষদ অথবা সমমানের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। অবসরপ্রাপ্ত সমপদস্থ কর্মচারীরাও আবেদন করতে পারবেন এই পদের জন্য।
advertisement
4/6
*এক্ষেত্রে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমমানের শংসাপত্র। ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি পিপিও কপি প্রয়োজন হবে। প্রযোজ্য হলে অবসরকালীন শেষ বেতনের স্লিপ।
advertisement
5/6
*২ মার্চ ২০২৬ থেকে ১৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র ডাকযোগে অথবা স্বশরীরে শহরের বিটি কলেজ সংলগ্ন মালদহ জেলা কল্যাণ দফতরে এসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদন বা একই প্রার্থীর একাধিক আবেদন জমা পড়লে তা বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ প্রথমে এক বছরের জন্য কার্যকর থাকবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর নবীকরণ করা হতে পারে।
advertisement
6/6
*তবে ভবিষ্যতে এই পদ নিয়মিত করা হবে না বলে স্পষ্ট জানান হয়েছে। বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেটের জন্য জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানান হয়েছে। জেলা স্তরের নির্বাচন কমিটি প্রয়োজনে যে কোনও সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করতে পারে।