Job Alert: ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির নতুন দিগন্ত, হলদিয়ার পেট্রোকেমিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি
- Reported by:Saikat Shee
- Published by:Salmali Das
Last Updated:
Job Alert: ইঞ্জিনিয়ার পাস করার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল শহরে চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ারিং এর এই শাখায় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন ভাবছেন? পুরোটা জানতে এই প্রতিবেদন দেখুন।
advertisement
1/6

ইঞ্জিনিয়ার পাস করার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল শহরে চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ারিং এর এই শাখায় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন ভাবছেন? পুরোটা জানতে এই প্রতিবেদন দেখুন।
advertisement
2/6
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল শহরের অন্যতম নামে তৈল শোধনাগার সংস্থা বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মী নিয়োগ হবে কেমিক্যাল মেকানিক্যাল ও ফায়ার সেফটি সহ বিভিন্ন পদে।
advertisement
3/6
হলদিয়া পেট্রোকেমিক্যালস ভারতের বৃহত্তম ও অত্যাধুনিক ফেনল এবং অ্যাসিটোন প্ল্যান্ট স্থাপন করছে। বর্তমানে নির্মাণাধীন এই প্রকল্পটি ৩৪৫ কোটি ফেনল এবং ২১৪ কোটি অ্যাসিটোন উৎপাদন করবে। এই প্ল্যান স্থাপনের পর কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে আগেই জানিয়েছিল সংস্থা।
advertisement
4/6
এবার হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। ফেনল এবং অ্যাসিটোন প্ল্যান্টে বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কেমিক্যাল, মেকানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, সেফটি, এনভায়রনমেন্ট ও ফায়ার ডিসিপ্লিনে স্নাতক ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ হলদিয়ায়।
advertisement
5/6
ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারের ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতা থাকতে হবে। বড় পেট্রোকেমিক্যাল বা তেল ও গ্যাস সংশোধনাগার প্লান্ট সহ সার কারখানায় কাজের ২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
6/6
হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিত নারায়ণ বলেন, "হলদিয়ায় এই নতুন প্ল্যান্টে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। নিয়োগ বিষয়ে সবকিছু দেখাশোনা করছে সংস্থার এইচআর বিভাগ।" হলদিয়া পেট্রোকেমিক্যালসে কাজের জন্য কিভাবে আবেদন করবেন বিষয়ে আরও খুঁটিনাটি জানতে https://www.haldiapetrochemicals.com/ ওয়েব সাইটে দেখুন।