Job News in West Bengal: শিক্ষক হতে চান? সরকারি চাকরির বড় সুযোগ মিলছে কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারাতে! আজই আবেদন করুন
- Reported by:Annanya Dey
- Published by:Raima Chakraborty
Last Updated:
Job News in West Bengal: আপনি যদি শিক্ষক হতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারায় নিয়োগ হচ্ছে বিভিন্ন বিষয়ে শিক্ষক। জানুন বিস্তারিত।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন‍্যা দে: আপনি যদি শিক্ষক হতে চান, তাহলে আপনার জন‍্য রয়েছে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় বিদ‍্যালয় হাসিমারায় নিয়োগ হচ্ছে বিভিন্ন বিষয়ের শিক্ষক। নেওয়া হবে আরও পদের জন‍্য প্রার্থী। জানুন বিস্তারিত।
advertisement
2/5
অনলাইনে মিলছে আবেদনপত্র। তার জন‍্য আপনাদের কম্পিউটারে সার্চ করতে হবে https://hasimara.kvs.ac.in। এখানেই মিলবে আবেদন পত্র। প্রিন্ট আউট বের করে তা পূরণ করতে হবে।
advertisement
3/5
টিজিটি, পিআরটি ও বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়া হবে। রসায়ন, বাণিজ‍্য বিভাগে পিজিটি এবং গণিতে টিজিটি, বালভাটিকার জন্য শিক্ষক নিয়োগ হবে। এছাড়া গেম কোচ, কম্পিউটার ইন্সট্রাক্টর, নার্স, যোগা কোচ, স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগ হবে।
advertisement
4/5
ইচ্ছুক প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ‍্যতার নথি নিয়ে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যেতে হবে কেন্দ্রীয় বিদ‍্যালয় হাসিমারাতে। সকাল ৮ টার মধ‍্যে পৌঁছতে হবে স্কুলে।
advertisement
5/5
ইন্টারভিউয়ের দিন আপনারা নিচে দেওয়া এই সমস্ত ডকুমেন্টগুলি সঙ্গে রাখবেন বৈধ ফটো আই কার্ড আধার অথবা ভোটার কার্ড। শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট। অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)। পাসপোর্ট সাইজ ছবি। পূরণ করা আবেদন ফর্ম।পাসপোর্ট সাইজ ছবি।পূরণ করা আবেদন ফর্ম।