IIM Calcutta: বিশ্বমানের ক্যাম্পাস গড়ার পথে আইআইএম কলকাতা! গতি পেল ‘ভিশন ২০৩৬’, রানাঘাটের সাংসদ বড় উদ্যোগ সাংসদের
- Reported by:Mainak Debnath
- Published by:Ankita Tripathi
Last Updated:
IIM Calcutta: দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য হল শিক্ষার্থী ধারণক্ষমতা বৃদ্ধি, আধুনিক অ্যাকাডেমিক অবকাঠামো গড়ে তোলা, আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ তৈরি এবং বিশ্বমানের ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্র হিসেবে আই আই এম কলকাতাকে আরও শক্তিশালী করে তোলা।
advertisement
1/6

ভারতের অন্যতম শীর্ষ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান আই আই এম কলকাতার পরিকাঠামোগত ও অ্যাকাডেমিক সম্প্রসারণে বড়সড় অগ্রগতির খবর মিলল। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের সক্রিয় উদ্যোগে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের উচ্চাকাঙ্ক্ষী মাস্টার প্ল্যান ‘ভিশন ২০৩৬’।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য হল শিক্ষার্থী ধারণক্ষমতা বৃদ্ধি, আধুনিক অ্যাকাডেমিক অবকাঠামো গড়ে তোলা, আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ তৈরি এবং বিশ্বমানের ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্র হিসেবে আই আই এম কলকাতাকে আরও শক্তিশালী করে তোলা।
advertisement
3/6
ইতিমধ্যেই গভর্নিং বোর্ড এই মাস্টার প্ল্যান অনুমোদন করেছে। প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সি পি ডাবলু ডিকে। এর ফলে নির্মাণ ও তদারকিতে কেন্দ্রীয় পর্যায়ে স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৯২৬ জন শিক্ষার্থীর জন্য একটি বৃহৎ হোস্টেল ভবন নির্মাণের টেন্ডার ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে।
advertisement
5/6
তবে কাজ শুরুর আগে কলকাতা পুরসভার প্রয়োজনীয় ছাড়পত্রের অপেক্ষা চলছে। এছাড়াও মাস্টার প্ল্যানের আওতায় নতুন অ্যাকাডেমিক ব্লক, আধুনিক ক্লাসরুম, কমপ্লেক্স স্টুডিও, আবাসিক অ্যাপার্টমেন্ট, ফুড কোর্ট এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
advertisement
6/6
বিশেষজ্ঞদের মতে, ‘ভিশন ২০৩৬’ বাস্তবায়িত হলে আই আই এম কলকাতা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। ফলে ভবিষ্যতে ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান নতুন দিশা দেখাবে বলেই আশা করা হচ্ছে।