মা হওয়ার পরই উচ্চমাধ্যমিক...! সাগরদিঘিতে সন্তান কোলে হাসপাতালের বেডেই পরীক্ষা দিলেন ছাত্রী
- Reported by:Koushik Adhikary
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
HS Exam 2026: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই এক অনন্য নজির গড়লেন সাগরদিঘির এক ছাত্রী। বুধবার রাতে মা হওয়ার পর বৃহস্পতিবার সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে বসেই তিনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেন।
advertisement
1/4

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই এক অনন্য নজির গড়লেন সাগরদিঘির এক ছাত্রী। বুধবার রাতে মা হওয়ার পর বৃহস্পতিবার সাগরদিঘী সুপার স্পেশালিস্ট হাসপাতালে বসেই তিনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেন।
advertisement
2/4
জানা গিয়েছে, ওই ছাত্রী সাগরদিঘি গার্লস স্কুলের শিক্ষার্থী। তাঁর পরীক্ষাকেন্দ্র পড়েছিল সাগরদিঘি মেঘা সিয়ারা স্কুলে।
advertisement
3/4
মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্যোগ নেওয়া হয় যাতে তাঁর পরীক্ষা নষ্ট না হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের তৎপরতায় তড়িঘড়ি তৃণমূল নেতৃত্ব হাসপাতালে পৌঁছে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করেন। হাসপাতাল কর্তৃপক্ষও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
advertisement
4/4
চিকিৎসকদের পর্যবেক্ষণে, নবজাতক ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করে নির্দিষ্ট কক্ষে পরীক্ষার আয়োজন করা হয়। জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যেও শিক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তির এই ঘটনা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।