School Admission: নামী স্কুলে সন্তানকে ভর্তি করাতে চান! সুযোগ হাতছাড়া হওয়ার আগে জেনে নিন আবেদনের খুঁটিনাটি
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
School Admission: অফলাইন আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২:১৫ মিনিট থেকে বিকেল ৪'টে পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
advertisement
1/6

*জেলার এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন বহু পড়ুয়া। সুযোগ মেলে সীমিত সংখ্যক শিক্ষার্থীর। মালদহের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে সন্তানকে পড়ানোর ইচ্ছা অনেক অভিভাবকেরই। প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা ভর্তির ফর্ম সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান।
advertisement
2/6
*তাই এবারে মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।
advertisement
3/6
*অফলাইন আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ঃ১৫ মিনিট থেকে বিকেল ৪'টে পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
advertisement
4/6
*গুগল ফর্মের মাধ্যমে অনলাইনেও আবেদন করার সুযোগ থাকছে। তবে অনলাইন ফর্ম পূরণের আগে নির্ধারিত ফি জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন ফি ধার্য হয়েছে ৫০০ টাকা। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি জমা দেওয়ার পরেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বলে গণ্য হবে।
advertisement
5/6
*বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ ২০২৬, শনিবার। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং চলবে দুপুর দু'টো পর্যন্ত। পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ।
advertisement
6/6
*বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ জানান, "ভর্তি পরীক্ষায় মোট ৮০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০ নম্বর করে প্রশ্ন থাকবে। সিলেবাস থাকবে মাধ্যমিক স্তরের ভিত্তিতে। প্রশ্নপত্রে ১, ২ ও ৩ নম্বরের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে এবং পরীক্ষার সময়সীমা হবে দুই ঘণ্টা।"