'যুবসাথী' প্রকল্পে আবেদন করেছেন...? অ্যাপ্লিকেশন গৃহীত হল নাকি 'রিজেক্টেড'? এইভাবে করুন 'চেক'! দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Yuva Sathi Status Checking: লক্ষ্মীর ভাণ্ডারের দুর্দান্ত সাফল্যের পর এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম চর্চিত সরকারি প্রকল্প 'বাংলার যুব সাথী প্রকল্প'। রাজ্যের এই প্রকল্পে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পে ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। আপনিও কি আছেন সেই তালিকায়? তাহলে এই ভাবে জেনে নিন আপনার আবেদনের স্ট্যাটাস। কবে থেকে পাবেন টাকা?
advertisement
1/9

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২১ থেকে ৪০ বছর বয়সি তরুণদের জন্য যুব সাথী প্রকল্প শুরু করেছে রাজ্যে। সরকারি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পে ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লকভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ ৫৭৯ জন। অন্য দিকে, অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ।
advertisement
2/9
আপনিও যদি এই প্রকল্পের টাকা পেতে অফলাইন বা অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে এখন আপনি ঘরে বসেই অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন।
advertisement
3/9
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে বিধবা ভাতা, কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো একগুচ্ছ প্রকল্প চালু করেছে আগেই। এই প্রকল্পগুলির মাধ্যমে মানুষ মাসিক প্রায় ১০০০ থেকে ২০০০ টাকা আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন।
advertisement
4/9
এবারের বাজেটে এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় হয়েছে যুব সাথী প্রকল্প। জনমুখী প্রকল্পের তালিকায় সর্বশেষ সংযোজন যুব সাথী প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সিরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন তাঁদের অ্যাকাউন্টে।
advertisement
5/9
যুব সাথী ফর্ম পেতে এলাকাভিত্তিক ক্যাম্প চালু করা হয়েছে। অনেকেই সেখান থেকে ফর্ম সংগ্রহ করেছিলেন, আবার কেউ কেউ অনলাইনে আবেদন করেছিলেন। এখন, এক্ষেত্রে একটি বড় প্রশ্ন হল: আপনার আবেদন কি আদৌ গৃহীত হয়েছে?
advertisement
6/9
আপনি হয়ত অফলাইনে বা অনলাইনে ফর্মটি পূরণ করেছেন। কিন্তু এখন আপনি আপনার ঘরে বসেই জানতে পারবেন যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা। যদি আপনার আবেদন গৃহীত না হয়, তাহলে সাহায্যের জন্য আপনি আপনার নিকটস্থ সরকারি অফিসে যেতে পারেন। তার আগে দেখে নিন কী ভাবে বুঝবেন:
advertisement
7/9
প্রথমে, যুব সাথীর অফিসিয়াল পোর্টালে যান। হোমপেজে, 'চেক স্ট্যাটাস' অপশনে ক্লিক করুন। তারপর, আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি দিন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
advertisement
8/9
এবারে, 'Get OTP' এ ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পাবেন। এই OTP টি তাতে দিন এবং 'Verify Pin' এ ক্লিক করুন। যদি আপনার আবেদনটি সঠিকভাবে জমা দেওয়া হয়ে থাকে তাহলে আপনার আবেদন বা নিবন্ধন নম্বরটি স্ক্রিনে দেখা যাবে। আপনি আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্ট করতে পারেন।
advertisement
9/9
প্রসঙ্গত, এই যুব সাথী প্রকল্পটি প্রতি মাসে ₹১৫০০ টাকা করে দেবে সুবিধাভোগীদের। রাজ্যের সরকারের এই প্রকল্পের লক্ষ্য হল মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২১ থেকে ৪০ বছর বয়সি শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে সাহায্য করা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'যুবসাথী' প্রকল্পে আবেদন করেছেন...? অ্যাপ্লিকেশন গৃহীত হল নাকি 'রিজেক্টেড'? এইভাবে করুন 'চেক'! দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড